সঞ্জয়লীলা বনশালীর আরও একটি ছবিতে আলিয়া ভাট, দীপিকার উপর কী মন উঠল?

সঞ্জয়লীলা বনশালীর আরও একটি ছবিতে আলিয়া ভাট, দীপিকার উপর কী মন উঠল?

আলিয়া ভাটের ঝুলিতে আরও একটি বনশালীর প্রোজেক্ট। এই নিয়ে বলিউজে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী বনশালীর নজরে এবার দীপিকাকে ছাপিয়ে গেলেন আলিয়া? দীপিকার সঙ্গে পদ্মাবতের কাজ শেষ করার পরেই আলিয়াকে নিয়ে ছবি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালী।সলমন এবং আলিয়াকে জুটি করে ইনশা আল্লাহ নামে ছবিটির কথা ঘোষণা করেছিলেন তিনি। তার দিন কয়েক যেতে না যেতেই আলিয়া ভাটকে নিয়ে আরও একটি ছবি করার কথা ঘোষণা করেছেন পরিচালক।

সঞ্জয়লীলা বনশালীর আরও একটি ছবিতে আলিয়া ভাট, দীপিকার উপর কী মন উঠল?

আলিয়াকে নিয়ে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি নামে ছবি তৈরি করবেন সঞ্জয়লীলা বনশালী। ছবি মুক্তির দিনও ঠিক করে ফেলেছেন তিনি। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

তার আগো অবশ্য সলমন খানের সঙ্গে ইনশা আল্লা ছবিতে দেখা যাবে আলিয়াকে। এই ছবি হাতে পাওয়ার অভিনেত্রী নিজেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে ঘোষণা করেছিলেন ছবিটির কথা। সাবরিয়ার পর ফের সঞ্জয়লীলা বনশালীর ছবিতে দেখা যাবে সলমন খানকে। আলিয়ার হাতে এই মুহূর্তে বলিউডের বড় বড় পরিচালকদের ছবি থাকলেও বনশালীর সঙ্গে ছবি করার সুযোগটা একটু বেশি বিশেষ বলে জানিয়েছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+