কাপুর-কন্যার দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, একসঙ্গে ঢুকতে দেখা গেল এই ২ তারকাকেও

অভিনেতা জিতেন্দ্রর কন্যা একতা বলিউডে প্রযোজক হিসাবে নিজের জমি শক্ত করেছেন ইতিমধ্যেই। আর তাঁর পার্টিতে যে তারকার সমাহার হবে তা বলাই বাহুল্য।

একের পর এক প্রি-দিওয়ালি পার্টিতে এমনিতেই মাত বলিউড। সলমানের বোন অর্পিতার প্রি দিওয়ালি পার্টিতেও ছিল চোখে পড়ার মতো তারকার সমাহার। সেখানে সলমান থেকে শাহরুখ হাজির ছিলেন সকলেই ।

এবার পার্টি দিলেন প্রযোজক একতা কাপুর। অভিনেতা জিতেন্দ্রর কন্যা একতা বলিউডে প্রযোজক হিসাবে নিজের জমি শক্ত করেছেন ইতিমধ্যেই। আর তাঁর পার্টিতে যে তারকার সমাহার হবে তা বলাই বাহুল্য। এই পার্টিতে অন্য সকলের পাশাপাশি দেখা গেল আলিয়া ভট্ট ও সিদ্ধার্থ মালহোত্রাকে। আর এই দুই তারকাকে একসঙ্গে দেখেই আবারও বাড়ল জল্পনার মাত্রা।

সিদ-আলিয়া একসঙ্গে

সিদ-আলিয়া একসঙ্গে

অনেকদিন ধরেই বলিউডে একটা খবর চাউর ছিল যে , সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভট্টের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই। কিন্তু সেই বিতর্ককে থামিয়ে একতা কাপুরের পার্টিতে আবারও সিদ্ধার্থ আলিয়াকে একসঙ্গে দেখা গেল।

অক্ষয়-টুইঙ্কিল

অক্ষয়-টুইঙ্কিল

স্বামী অক্ষয় কুমারের সঙ্গে এই পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী টুইঙ্কিল খান্না। এই মুহুর্তে বি টাউনের অন্যতম আলোচিত দম্পতি তাঁরাই।

সুন্দরীর সমাহার

সুন্দরীর সমাহার

একতার এই প্রি দিওয়ালি পার্টিতে একঝাঁক বলিউড সুন্দরীকে দেখা গিয়েছে। ফিল্ম 'ভির দি ওয়েডিং'-পুরো স্টারকাস্ট এখান হাজির ছিল। ছিলেন সোনাম কাপুর, তবে দেখা যায়নি নবাব ঘরনী করিনাকে।

জয়া বচ্চন থেকে সঞ্জয় দত্তও হাজির

জয়া বচ্চন থেকে সঞ্জয় দত্তও হাজির

একতা কাপুরের এই পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন । এছাড়াও অনিল কাপুর, সঞ্ডয় দত্ত সমেত অনেককেই দেখা গিয়েছে এই পার্টিতে।

ইলিয়ান ডি ক্রুজ

ইলিয়ান ডি ক্রুজ

বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নিবোনের সঙ্গে এই পার্টিতে হাজির হন অভিনেত্রী ইলিয়ান ডি ক্রুজ। লাল পোশাকে তিনি আরও মোহময়ী হয়ে উঠেছিলেন পার্টিতে।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

সবসময়েই হালকা মেজাজে থাকতে ভালোবাসেন সুশান্ত। এদিনের পার্টিতেও সুশান্তকে হৈচৈয়ের মেজাজে মজা করতে দেখা গিয়েছিল।

বিপাশা

বিপাশা

স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে পার্টিতে হাজির হন অভিনেত্রী বিপাশা বসু। দুজনেই এদিন নজর কেড়েছেন ফটোগ্রাফারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+