ফিল্মের সেট-এই ধর্ষণের শিকার হতে যাচ্ছিলেন আলিয়ার মা সোনি! মুখ খুললেন অভিনেত্রী

বলিউডে 'মি টু মুভমেন্ট '-এর নতুন ধারা শুরু হয়েছে তনুশ্রী দত্ত ও নানা পাটেকর বিতর্কের পর থেকে। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ তোলেন।

বলিউডে 'মি টু মুভমেন্ট '-এর নতুন ধারা শুরু হয়েছে তনুশ্রী দত্ত ও নানা পাটেকর বিতর্কের পর থেকে। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ তোলেন। এরপর থেকে কৈলাস খের থেকে, অলোক নাথ সমেত একাধিক অভিনেতার নাম উঠে আসে এই অভিযুক্তের তালিকায়।

ফিল্মের সেট-এই ধর্ষণের শিকার হতে যাচ্ছিলেন আলিয়ার মা সোনি! মুখ খুললেন অভিনেত্রী

এবার বলিউডের যৌন হেনস্থা নিয়ে সরব হলেন অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান। এক সময়ে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন সোনি। সাম্প্রতিককালে 'রাজি' ছবিতে অভিনয় করেন সোনি। সোনি জানিয়েছেন, একটা সময় ফিল্মের সেট-এর মধ্যেই ধর্ষণের শিকার হতে যাচ্ছিলেন তিনি। তবে সেই যৌন হেনস্থাকারীর বিরুদ্ধে সেই সময়ে কোনও পুলিশি অভিযোগ জানাননি তিনি।

সোনি জানান, সেই সময় মুখ খোলেননি তিনি। তবে সেই সময় যদি তিনি মুক খুলতেন , তাহলে হেনস্থাকারী বিপাকে পড়তেন বলে জানিয়েছেন সোনি। সেই ব্যক্তির পরিবার ছিল। আর সেই কথা ভেবেই প্রতিবাদে সোচ্চার হওয়ার রাস্তা থেকে সরে আসেন তিনি। তবে তারপর থেকে সেই ব্যক্তির সঙ্গে আর কখনওই কথা বলেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি অভিনেতা অলোক নাথের বিরুদ্ধেও সরব হন সোনি। তিনি বলেন, মদ্যপ অবস্থায় একেবারে অন্যরকমের আচরণ করেন অলোকনাথ। তবে, একটা সময় অলোক নাথের চাউনি যে সোনির পছন্দ ছিলনা, তা তিনি স্পষ্ট করে দেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+