লেখিকা অমৃতা প্রীতমের চরিত্রে এবার আলিয়া! কোন ছবিতে আসছেন তিনি, উঠে আসছে কিছু তথ্য
'পদ্মাবত' ঘিরে দীর্ঘ লড়াইয়ের পর ছবি মুক্তি ও তার সাফল্যের অধ্য়ায় পেরিয়ে এবার আগামী ছবির প্রস্তুতিতে রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
'পদ্মাবত' ঘিরে দীর্ঘ লড়াইয়ের পর ছবি মুক্তি ও তার সাফল্যের অধ্যা্য় পেরিয়ে এবার আগামী ছবির প্রস্তুতিতে রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। তাঁর আগামী ছবি লেখিকা অমৃতা প্রীতম ও কবি শাহির লুধিয়ানভির জীবনের ওপর চিত্রায়িত হতে চলেছে। এমনই খবর বলিউড ইন্ডাস্ট্রির অলি গলিতে। তবে চরিত্রাভিনেতাদের নিয়ে এখনও কোনও ভাবে নিশ্চিত হতে পারেননি পরিচালক।

এরইমধ্যে শোনা যাচ্ছে, বনশালীর ছবিতে এবার সুযোগ পেতে চলেছেন আলিয়া ভাট। উল্লেখ্য,লেখিকা অমৃতা প্রীতমের চরিত্রে দেখা যেতে পারে আলিয়াকে। এনিয়ে বনশালীর শিবির থেকে নিশ্চিতভাবে কিছু না জানানো হলেও, শোনা যাচ্ছে, আলিয়াই এই চরিত্রের জন্য বনশালীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী। এদিকে, শাহির লুধিয়ানভির চরিত্রে অভিষেক বচ্চন থাকতে চলেছেন বলে খবর।
'ম্যায় পল দো পল কা শায়র হু','কভি কি মেরে দিল মে ..' ইত্যাদি গানের লেখক শাহির লুধিয়ানভি। তাঁরসঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল লেখিয়া অমৃতা প্রীতমের। দুজনের সম্পর্ক ঘিরে নান ঘটনা নিয়েই পরবর্তী পিরিয়ড ড্রামা তৈরি কতে চলেছেন বনশালী। এর আগে , বনশালীর 'ব্ল্যাক ' ছবির জন্য শিশু শিল্পীর ভূমিকায় অডিশন দিয়েছিলেন ছোট্ট আলিয়া। তবে সেসময় বনশালী তাঁকে খারিজ করলেও, এবার সম্ভবত বনশালীর পরবর্তী ছবিতে থাকছেন আলিয়া।












Click it and Unblock the Notifications