পাক সেনা অফিসারকে বিয়ে করে গুপ্তচরবৃত্তি করতে চলেছেন আলিয়া
গুলজার -কন্যা মেঘনা গুলজারের ছবি 'রাজি' তে অভিনয় করছেন আলিয়া।
'হাইওয়ে' বা 'উড়তা পাঞ্জাব' ছবিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন আলিয়া। কিন্তু তারপর থেকে আর সেভাবে কোনও বড় ব্রেক পাচ্ছিলেন না আলিয়া ভট্ট। কিন্তু সেই খরা কাটিয়ে এবার তিনি পেয়েছেন নিজের অভিনয়কে শান দেওয়ার এক বড় সুযোগ।
গুলজার -কন্যা মেঘনা গুলজারের ছবি 'রাজি' তে অভিনয় করছেন আলিয়া। ছবিতে আলিয়া এক কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই গল্প ভারত পাকিস্তান ৭১ যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে।

ছবির মূল গল্প আলিয়াকে ঘিরেই।ছবিতে আলিয়া কাশ্মীরি মেয়ে হয়ে, এক পাকিস্তানি অফিসারকে বিয়ে করে। তারপর পাকিস্তানি সেনার যাবতীয় গোপন খবর গুপ্তচরবৃত্তি করে তা ভারতে পাঠাতে থাকে সেই কাশ্মীরি মেয়ে।
ছবির পরিচালক মেঘনা গুলজার জানিয়েছেন যে, ছবির বেশির ভাগ অংশের শ্যুটিংই হচ্ছে কাশ্মীর ও পাঞ্জাবে। এছাড়াও বাকি অংশের শ্যুটিং হবে মুম্বইতে। যেহেতু এটি একটি বিশেষ সময়ের ছবি, তাই এর আবহ তৈরি করতে পরিচালকে অনেক কসরৎ করতে হচ্ছে।












Click it and Unblock the Notifications