রনবীরের সঙ্গে বিয়ে নিয়ে কি বললেন আলিয়া, দেখে নিন

রনবীরের সঙ্গে বিয়ে নিয়ে কি বললেন আলিয়া

নিজেদের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি বলিউডের এই দুই সেলেবকে। কিন্তু তাও তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরে। রনবীর কাপুর–আলিয়া ভাট যদিও তাঁদের সম্পর্ককে এখনই পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত নয়, তবে বেশ কিছু বলিউড সূত্র ধরে জানা গিয়েছে যে আগামী বছর ২২ জানিয়ারি এই দুই সেলেব বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

রনবীরের সঙ্গে বিয়ে নিয়ে কি বললেন আলিয়া, দেখে নিন


নিজের বিয়ে নিয়ে কি বললেন আলিয়া ভাট? ‌সম্প্রতি আলিয়াকে মুম্বই বিমানবন্দরে দেখতে পাওয়া যায় এবং সেখানেই তাঁকে বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হয়। বিমানবন্দরে পাপারাৎজি তাঁকে প্রশ্ন করেন যে, '‌ম্যাম, একটা খবর এসেছে, সত্যি কি?‌ ২২ জানুয়ারি ২০২০?‌’‌ এমন প্রশ্ন শুনে আলিয়ার মুখে একগাল হাসি দেখা গেল। একটু থেমে তিনি জবাব দিলেন, '‌কি আর বলব’‌।

এরপরই তাঁর মুখের প্রতিক্রিয়াই বলে দিল আদৌ এই খবরটা সত্যি নয়। গত বছরের মে মাসে আলিয়ার সঙ্গে নিজের সম্পর্কের কথার আভাস দেন রনবীর কাপুর। জনপ্রিয় এক ফ্যাশন ম্যাগাজিনে সাক্ষাতকার দিতে গিয়ে রনবীর বলেন, '‌এটা একেবারেই নতুন সম্পর্ক এবং আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। সম্পর্কটি এখন নিঃশ্বাস নিতে চায়, সময় চায়’‌। নিজেদের মুখে সম্পর্কের কথা না বললেও, আলিয়া–রনবীরকে বহু জায়গাতেই ডেট করতে দেখা গিয়েছে। গতবছর নিউইয়ারের পার্টতে রনবীরের পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে সময় কাটিয়েছেন আলিয়া।

২০২০ সালে মুক্তি পাচ্ছে পরিচালক অয়ন মুখার্জির '‌ব্রহ্মাস্ত্র’‌। যেখানে এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রনবীর–আলিয়াকে। শোনা যায়, এই ছবির শুটিংয়ের মধ্য দিয়েই রনবীর–আলিয়ার বাস্তব জীবনের কেমিস্ট্রি ধরা পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+