৫০ লাখের ২ টি চেক গোপনে কাদের হাতে তুলে দিলেন আলিয়া ভাট! বলিউডে শোরগোল
সোমবার ছিল অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। আর গোটা দিন তিনি কাটিয়েছেন বয়ফ্রেন্ড রণবীর কাপুর ও নিজের পরিবারের সঙ্গে। গোটা দিনই তাঁর সঙ্গে ছিলেন দিদি পূজা, বাবা মহেশ ভাটরা।
সোমবার ছিল অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন। আর গোটা দিন তিনি কাটিয়েছেন বয়ফ্রেন্ড রণবীর কাপুর ও নিজের পরিবারের সঙ্গে। গোটা দিনই তাঁর সঙ্গে ছিলেন দিদি পূজা, বাবা মহেশ ভাটরা। তবে জন্মদিনের আগে আলিয়ার এস কর্মকাণ্ড এখন খবরে।

জানা গিয়েছে, জন্মদিনের আগে আলিয়া ৫০ লাখ টাকার ২ টি আলাদা আলাদা চেক কেটে দেন তাঁর গাড়ির চালক ও পরিচারককে। গাড়ির চালক সুনীল ও পরিচারক অমোল বহুদিন ধরেই আলিয়ার সঙ্গে রয়েছেন। ড্রাইভার সুনীলকে তাঁর বাড়ি তৈরির জন্য় এই টাকা উপহার হিসাবে গেন আলিয়া।নজিরবিহীন সাহায্যের এই কাজটি গোপনেই করতে চেয়েছিলেন আলিয়া। তবে তা আর গোপন থাকেনি! একটি সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী জন্মদিনের আগেই নিজের তরফের উপহার হিসাবে এই চেক পরিচারক ও গাড়ির চালককে দেন আলিয়া।
উল্লেখ্য, আপাতত অভিষেক বর্মণের ছবি ' কলঙ্ক' এর জন্য খবরের শিরোনামে রয়েছেন আলিয়া ভাট। ইতিমধ্যেই তাঁর ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। মাধুরীর সঙ্গে সেই গানের ভিডিও আপাতত ট্রেন্ড করছে ইন্টারনেটে। শুধু তাই নয়, সঞ্জয়লীলা বনশালীর পরের ছবিতেও রয়েছে আলিয়া। সবমিলিয়ে আপাতত বৃহস্পতি তুঙ্গে অভিনেত্রীর। তবে এর মধ্যেও দানছত্রের থেকে সরে আসেননি বলিউডের প্রথম সারির এই নায়িকা।












Click it and Unblock the Notifications