ক্যাটরিনার ভুলের পুনরাবৃত্তি করতে 'রাজি' নন আলিয়া!'সম্পর্ক' ঘিরে নয়া সমীকরণ
একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে বহুবার জড়িয়েছেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। দীপিকা , থেকে ক্যাটরিনা তথা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়েও রণবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়।
একাধিক নামী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে বহুবার জড়িয়েছেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। দীপিকা , থেকে ক্যাটরিনা তথা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়েও রণবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এর পরবর্তীকালে রণবীরের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আলিয়ার। তবে সম্পর্কের সমীকরণ নিয়ে আলিয়া রণবীরের বিষয়ে বেশ সাবধানী!

একটা সময় শোনা গিয়েছিলে, নিজের কেরিয়ারকে ত্যাগ করেও রণবীরের জন্য সময় দিতেন ক্যাটরিনা কাইফ। একাধিক ইন্টারভিউতে সেই কথা মেনেও নিয়েছেন ক্যাট। আর রণবীরকে সময় দিতে গিয়ে বহুবার ভালো ফিল্ম হাতছাড়া হয়েছে ক্যাটরিনার। ফলে ব্রেক আপের পর, কেরিয়ারের দিক থেকে আরও বেশি হতাশ হয়ে পড়েন ক্যাটরিনা। তবে সেই একই ভুল আর করতে রাজি নন আলিয়া। সম্পর্কে সময় দেওয়ার বিষয়ে বেশ সাবধানী তিনি।
সূত্রের খবর, রণবীরকে অনেকটা সময় দেওয়ার পাশাপাশি কিন্তু নিজের জন্য আলাদা সময় রাখছেন আলিয়া ভাট। পাশাপাশি কেরিয়ার থেকে কিছুতেই ফোকাস সরাচ্ছেন না তিনি। উল্লেখ্য, 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং -এর সময় আলিয়া-রণবীরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপরই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্য়ে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications