মহিলা গুপ্তচরের দুঃসাহসিক কাহিনি, মুক্তি পেল 'রাজি'-র ট্রেলার, দেখুন ভিডিও
এক কাশ্মীরি মেয়ে, যাঁর সহজ সরল জীবনে হিংসা, রক্তপাত আর তার পাল্টা হিংসা সেভাবে দাগ কাটতে পারেনি, তাঁকে একদিন দেশের স্বার্থে নামতে হয় লড়াইয়ের ময়দানে। তবে এই লড়াই সম্মুখ সমর নয়, গুপ্তচর বৃত্তি।
এক কাশ্মীরি মেয়ে, যাঁর সহজ সরল জীবনে হিংসা, রক্তপাত আর তার পাল্টা হিংসা সেভাবে দাগ কাটতে পারেনি, তাঁকে একদিন দেশের স্বার্থে নামতে হয় লড়াইয়ের ময়দানে। তবে এই লড়াই সম্মুখ সমর নয়, গুপ্তচর বৃত্তি। যা যুদ্ধবিদ্য়ার একটি বড় স্তম্ভ। ৭১ এর ভারত-পাক যুদ্ধের প্রেক্ষিতে এরকম এক মহিলা গুপ্তচরের এই কাহিনি নিয়েই তৈরি হয়েছে 'রাজি'।

ছবিতে কাশ্মীরি মহিলা গুপ্তচরের ভূমিকাতে রয়েছেন আলিয়া ভাট। তাঁর অসামান্য কিছু শট এই ছবির ট্রেলারে ধরা পড়েছে। যে ট্রেলার মুক্তি পেয়েছে আজ। গুলজার কন্যা মেঘনা গুলজার পরিচালিত এই ছবি কাশ্মীরের পটভূমিতে তৈরি। ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। এখনও পর্য়ন্ত ছবির ৩ টি পোস্টার ও একটি টিজার মুক্তি পেয়েছে।
নারীকেন্দ্রিক এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। 'রাজি' মূলত একজন এমন মহিলার গল্প যাকে পরিস্থিতির স্বীকার হয়ে হতে হয়েছে কারোর স্ত্রী, পেশার তাগিদে হতে হয়েছে যোগ্য কর্মী, সম্পর্কের তাগিদে হতে হয়েছে যোগ্য সন্তান। আর এই কাশ্মীরী গুপ্তচর মেয়েটির সঙ্গে পাকিস্তানি সেনা অফিসারের বিয়ে নিয়েই ছবি 'রাজি' ।












Click it and Unblock the Notifications