কর্মীদের ‌ফোনের ক্যামেরায় স্টিকার, কড়া নিরাপত্তা আলিয়া–রণবীরের বিয়ের অনুষ্ঠানে

কর্মীদের ‌ফোনের ক্যামেরায় স্টিকার, কড়া নিরাপত্তা আলিয়া–রণবীরের বিয়ের অনুষ্ঠানে

বছরের সবচেয়ে বড় বলিউডে বিয়ে হতে চলেছে দু–একদিনের মধ্যেই আর ভক্তরা দারুণভাবে উৎসাহিত। রণবীর কাপুর সহ কাপুর পরিবার প্রস্তুত হয়ে গিয়েছেন ১৫ এপ্রিল আলিয়া ভাটকে বউ করে নিয়ে আসার জন্য।

 আজ মেহেন্দি

আজ মেহেন্দি

বুধবার ১৩ এপ্রিল থেকে আলিয়া-রণবীরের বিয়ের আগের অনুষ্ঠানগুলি শুরু হয়ে গিয়েছে। বুধবার মেহেন্দি অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। এই সব অনুষ্ঠানের ছবি যাতে কোনওভাবেই বাইরে বা সংবাদমাধ্যমের হাতে না যায় তার জন্য আলিয়া-রণবীরের বিয়েতে মোতায়েন কর্মীরদের মোবাইলের ক্যামেরায় স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে।

 ফোনের ক্যামেরায় স্টিকার

ফোনের ক্যামেরায় স্টিকার

পাপারাৎজিদের শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রণবীর কাপুর ও আলিয়া ভাটের কর্মীদের ফোনের ক্যামেরা লাল রঙের স্টিকার দিয়ে আটকানো। যাতে বিয়ে বাড়ির ভেতরের কোনও ছবি সংবাদমাধ্যম বা বাইরের কোথাও ফাঁস না হয়ে যায়।

 কি উপহার দেবেন আলিয়াকে রণবীর

কি উপহার দেবেন আলিয়াকে রণবীর

রণবীর কাপুর ও আলিয়া ভাট ১৫ এপ্রিল বিয়ে করছেন। বিয়েতে হবু বর রণবীর তাঁর হনেওয়ালি দুলহানিয়া আলিয়াকে কি উপহার দিচ্ছেন জানেন?‌ শোনা গিয়েছে, একটি বিশেষ ব্যান্ড আলিয়ার জন্য তৈরি করিয়েছেন রণবীর। তাতে আটটি বহুমূল্য হিরে বসানো হয়েছে। উল্লেখ্য, আট নম্বর রণবীরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নম্বরটিকে অভিনেতা লাকি মনে করেন। রণবীর এই ব্যান্ডটি ভ্যান ক্লিফ ও আর্পেলসের মতো আন্তর্জাতিক ব্র‌্যান্ডকে দিয়ে তৈরি করাবেন। এমনকী রণবীর নিজে হাতে নক্সা তৈরি করে একটি আংটিরও অর্ডার দিয়েছেন, যেটা লন্ডনের একটি দোকান থেকে কেনা হয়েছে।

 বিয়ের মেনু

বিয়ের মেনু

ছেলের বিয়ের জন্য দিল্লি থেকে শেফ আনিয়েছেন নীতু কাপুর। ভারতীয় ছাড়াও ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান পদ থাকবে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের অনেকে আবার নিরামিশাষী। সেকথা মাথায় রেখে নিরামিষ পদও রাখা হচ্ছে। শোনা গিয়েছে, আলিয়া ও রণবীরের বিয়েতে ২৮ জন থাকবেন নিমন্ত্রিতের তালিকায়। আলিয়ার কাকা রবীন ভাট সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, নিকট বন্ধু ও আত্মীয়রাই আসবেন রণবীর ও আলিয়ার বিয়েতে। রণবীর-আলিয়ার বিয়ের ঠিক আগেই তাঁদের একটি রোম্যান্টিক ভিডিও পোস্ট করেছেন 'ব্রহ্মাস্ত্র' সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+