রনবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে!‌ অকপট স্বীকারোক্তি আলিয়া ভাটের

রনবীরের সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে!‌ অকপট স্বীকারোক্তি আলিয়া ভাটের

বলিউডের সবচেয়ে চর্চিত ও হিট তারকা যুগলদের মধ্যে রনবীর কাপুর ও আলিয়া ভাট অন্যতম। অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র–এর শুটিং চলার সময়ই রনবীর–আলিয়া একে–অপরের সঙ্গে ডেট করতে শুরু করে দেন। যদিও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি। তবে এখন সম্প্রতি তাঁরা নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে শুরু করে দিয়েছেন। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আলিয়া–রনবীরের বিয়ে কবে তা জানার জন্য। যদিও ইতিমধ্যেই '‌গাঙ্গুবাই কাঠিয়াওয়ানি’‌ অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি রনবীর কাপুরকে বিয়ে করে ফেলেছেন।

বিয়ের খবর স্বীকার আলিয়ার

বিয়ের খবর স্বীকার আলিয়ার

রনবীর কাপুর ও আলিয়া ভাট এখন বিবাহিত। এটাই নিজের মুখে স্বীকার করেছেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির অভিনেত্রী আলিয়া ভাট। এমনকী আপনি যদি একটু আপনার পুরনো স্মৃতি ঘেঁটে দেখেন তবে মনে পড়বে রাজীব মসান্দের সঙ্গে এক সাক্ষাতকারে রনবীর তাঁর বিয়ে নিয়ে জানিয়েছিলেন যে করোনা মহামারি না হলে তাঁরা বিয়েটা সেরে নিতেন। রনবীর বলেছিলেন, '‌মহামারি আমাদের জীবনকে ধাক্কা না দিলে আমাদের বিয়েটা হয়ে যেত।'‌ তারপর থেকে রনবীর আলিয়ার প্রতি তাঁর ভালোবাসা সকলের সামনেই প্রকাশ করতে শুরু করেন। এমনকী ব্রহ্মাস্ত্রের ট্রেলার লঞ্চের সময়ই জনসমক্ষে রনবীর হাঁটু মুড়ে বসে আলিয়াকে জিজ্ঞাসাও করে ফেলেন, '‌আমাদের বিয়ে কবে হবে, আলিয়া?‌' ‌

 আলিয়ার ট্রিকি জবাব

আলিয়ার ট্রিকি জবাব

তবে আলিয়া-রনবীর গোপনে তাঁদের বিয়ে সারেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে আলিয়া স্বীকার করেছেন যে তিনি বহু বছর ধরেই তাঁর মস্তিষ্কে রনবীরের সঙ্গে বিয়ে করে নিয়েছেন। আলিয়ার এই জবাব সত্যিই দারুণ মিষ্টি। রনবীর ও আলিয়ার বিয়ের দিন নিয়ে বহু জল্পনা-কল্পনা চললেও এখনও নিশ্চিত কোনও দিন সামনে আসেনি।

শীঘ্রই বিয়ে হতে চলেছে

শীঘ্রই বিয়ে হতে চলেছে

তবে রনবীর ও আলিয়ার দুই পরিবারই তাঁদের সম্পর্কের বিষয়ে যথেষ্ট অবগত। কাপুর পরিবারের সব অনুষ্ঠানেই আলিয়া উপস্থিত থাকেন। সূত্রের খবর, নীতু কাপুরের খুবই পছন্দ আলিয়াকে। গত বছর ঋষি কাপুর মারা যাওয়ার সময় রনবীরের পাশেই সর্বক্ষণ ছিলেন আলিয়া। তাই আশা করা যাচ্ছে ভাট-কাপুর বিগ ফ্যাট বলিউড ওয়েডিং খুব শীঘ্রই হতে চলেছে।

 আলিয়া–রনবীরের সিনেমা

আলিয়া–রনবীরের সিনেমা

এরই মধ্যে রনবীর কাপুরের সামশেরা ২২ জুলাই মুক্তি পেতে চলেছে এবং আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে। অন্যদিকে, রনবীর-আলিয়ার প্রথম জুটির ব্রহ্মাস্ত্র মুক্তির অপেক্ষায়। এই ছবি মুক্তির পরেই নাকি বিয়ের সানাই বাজতে পারে আলিয়া-রনবীরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+