এ বছরের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন আলিয়া–রনবীর

এ বছরের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন আলিয়া–রনবীর

না আর কোনও গুজব বা শোনা কথা নয়, এবার সত্যি সত্যি সাত পাকে পড়তে চলেছেন স্টার যুগল আলিয়া ভাট ও রনবীর কাপুর। ছবি সমালোচক এবং বিনোদন সাংবাদিক রাজীব মসন্দ এক ম্যাগাজিনে খবর করেছেন যে আলিয়া ও রনবীর ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন।

এ বছরের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন আলিয়া–রনবীর


এ বছরের ৪ ডিসেম্বরই মুক্তি পেতে চলেছে এই জুটির '‌ব্রহ্মাস্ত্র’‌। এই ছবির পরিচালক অয়ন মুখার্জি। এটাই রনবীর–আলিয়া জুটির প্রথম ছবি। ওপেন ম্যাগাজিনের সাংবাদিক তার খবরে লিখেছেন,'‌আলিয়া ও রনবীর এ বছরের ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন। তবে ৪ ডিসেম্বর ব্রহ্মাস্ত্র মুক্তি পাওয়ার আগে নয়।’‌ তিনি বলেন, '‌ইতিমধ্যেই পরিবারের সমস্ত সদস্যদের বিয়ের খবর জানানো হয়ে গিয়েছে, যাতে ডিসেম্বর মাসে বিয়ের সময় ফাঁকা রাখতে পারেন। সম্ভবত জয়পুরে বসবে গ্র্যান্ড বিয়ের আসর।’‌

গত দু’‌বছর প্রেম করছেন রনবীর কাপুর, আলিয়া ভাট। দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে ব্রেক–আপের পর আলিয়ার সঙ্গেই থিতু হন কাপুর বয়! আলিয়ার তো ছোটবেলাকার ক্রাস রণবীর, কাজেই '‌ড্রিমবয়’‌–কে বিয়ে করা নিয়ে দু’‌বার ভাবেন না '‌রাজি’‌ স্টার! এই বছরের শুরুতেই রণবীরকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছিলেন আলিয়া। সঙ্গে অবশ্য ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়৷ সূর্য তখন পশ্চিমে ঢলেছে ৷ সমু্দ্রের ঢেউয়ে এগিয়ে চলেছে ইয়ট ৷ আর সেই ইয়টেই অন্তরঙ্গ রণবীর ও আলিয়া ৷ ছবিটি পোস্ট করে আলিয়া লেখেন, 'বেস্ট বয়স ও গুড গার্ল !’ সম্প্রতি অরমান জৈন ও অনিশা মালহোত্রার বিয়েতেও এই দুই গ্ল্যামারস জুটিকে দেখা গিয়েছিল, সঙ্গে ছিলেন রনবীরের মা নীতু কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+