Alia Bhatt: ফের কি বনশালীর ছবিতে দেখা মিলবে আলিয়ার, 'বৈজু বাওরা' নিয়ে জল্পনা তুঙ্গে
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর ফের বনশালীর প্রজোক্টে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত কয়েকদিন ধরে নাকি বনশালীর অফিসে যাতায়াত করতে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। এবার বৈজু বাওরা নামে ছবি তৈরি করতে চলেছেন সঞ্জয়লীলা বনশালী।
মনে করা হচ্ছে সেই ছবিতেও কাস্ট করা হবে আলিয়া ভাটকে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির বিপুল সাফল্যের পর আলিয়া ভাটকে নিয়ে ফের ছবি তৈরি করতে চলেছেন তিনি। এমনই খবর শোনা যাচ্ছিল। গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি জাতীয় পুরস্কারও পেয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।

বনশালীর সঙ্গে প্রথম ছবি আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। গতকাল রাতে আলিয়া ভাটকে সঞ্জয়লীলা বনশালীর অফিসে দেখা গিয়েছিল। তারপরেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তাহলে কি নতুন কোনও প্রোজেক্টে আলিয়া ভাটকে সঙ্গে রাখতে চাইছেন বলিউডের প্রথম সারির এই অভিনেতা।
আগে শোনা গিয়েছিল বৈজু বাওরা ছবিতে প্রথমে তাঁকে নেওয়ার কথা ভেবেছিলেন বনশালী। কিন্তু প্রেগন্যান্ট হয়ে পড়ায় তিনি সিনেমা থেকে বেরিয়ে আসেন। তবে এখন আবার শোনা যাচ্ছে যে আলিয়া ভাটকে নিয়েই বৈজু বাওরা ছবিটি করতে চাইছেন বনশালী। তবে ছবিটিতে নায়কের ভূমিকায় প্রথমে রণবীক কাপুরকে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সঞ্জয়লীলা বনশালী। এখন আবার শোনা যাচ্ছে তিনি রণবীর সিংকে নিেয়ও ভাবনা চিন্তা করছেন।












Click it and Unblock the Notifications