গায়ক-অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে শোরগোল

গায়ক-অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন পাকিস্তানি গায়িকা মীশা শফি।

গায়ক-অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন পাকিস্তানি গায়িকা মীশা শফি। স্যোশাল মিডিয়া পোস্টে বিস্ফোরক মীশা লিখেছেন, আলি বেশ কয়েকবার তাঁকে হেনস্থা করেছেন। তাই এবার আর মুখ বুজে না থেকে সরব হয়েছেন তিনি।

গায়ক-অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে শোরগোল

মীশা বলেছেন, তিনি একথা সকলের সঙ্গে শেয়ার করছেন কারণ, যৌন হেনস্থার বিরুদ্ধে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনার মধ্য দিয়ে চুপ করে থাকার প্রথা ভাঙতে চাইছেন তিনি। এই ধরনের বিষয়ে কথা বলা সহজ নয়। তবে চুপ করে থাকা আরও কঠিন, বলেছেন মীশা।

পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে এই ধরনের বিষয়ে মুখ খোলা সহজ নয় কোনও নারীর পক্ষেই। মীশা জাফরের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে বলেছেন, আমি একজন সেলেব্রিটি, নারী ও সন্তানের মা। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত তৈরি করার কথাও বলেছেন মীশা।

খোলা চিঠিতে মীশা বলেছেন, আলিকে অনেকবছর ধরে চিনি। তিনি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, তখন এমন ঘটনা ঘটেছে তা নয়। তিনি প্রতিষ্ঠিত হওয়ার পর এই ঘটনা ঘটেছে। তাঁর সঙ্গে এটা হতে পারে মানে সমাজের যেকোনও মহিলার সঙ্গে এমনটা হতে পারে বলে আশঙ্কা করছেন মীশা।

এই ঘটনার পর আলি জাফর পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের ঘটনায় তিনিও প্রতিবাদী। তবে এভাবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। স্যোশাল মিডিয়ায় কোনও অভিযোগ না করে এই ঘটনাকে আইনি পথে লড়াই করবেন বলেও জানিয়েছেন জাফর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+