অস্কার-এর সভায় বলিউড স্টার আলি ফজল, তাঁর সঙ্গে লিওনার্দোর ঘটল এক মজার কাণ্ড

লস অ্যাঞ্জলসে ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গতরাতে ছিল চাঁদের হাট। হলিউডের তামামল অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে ছিলেন নামী পরিচালক থেকে প্রযোজক সকলেই।

লস অ্যাঞ্জলসে ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গতরাতে ছিল চাঁদের হাট। হলিউডের তামামল অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে ছিলেন নামী পরিচালক থেকে প্রযোজক সকলেই। পুরস্কারপ্রাপকদের থেকে শুরু করে তারকাদের সমাহার কেমন ছিল, কৌতূহল ছিল সব কিছু নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেতা আলি ফজল ও তাঁর গার্ল ফ্রেন্ড রিচা চঢ্ঢা।

অস্কার-এর সভায় বলিউড স্টার আলি ফজল, তাঁর সঙ্গে লিওনার্দোর ঘটল এক মজার কাণ্ড

অস্কারে আলি অভিনীত ছবি 'ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল' ছবি ছিল মনোনীত। যদিও সেই ছবি সেভাবে সাফল্য পায়নি, তবে আলি ফজল উঠে এসেছেন খবরে। অস্কারের প্রি-পার্টিতে ছিলেন আলি ও তাঁর বান্ধবী অভিনেত্রী রিচা চঢ্ঢা। সেই পার্টিতে সবে মাত্র ঢুকছিলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর এমন সময়ে আলি, রিচার সঙ্গে সেলফি তুলছিলেন। কিন্তু লিও এসে পড়ায়, সেই সেলফিতে দুর থেকে দেখা যায় ওই হলিউড তারকাকেও। ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে আলি লেখেন , তিনি পরিকল্পনা করে ছবিটি তোলেননি, কিন্তু আচমাকাই ছবির মধ্যে ঢুকে পড়লেন লিওনার্দো ডিক্যাপ্রিও!

উল্লেখ্য, আলি অভিনীত ফিল্ম 'ভিক্টোরিয়া অ্যন্ড আব্দুল' ছবিটি সেরা কস্টিউম ডিজাইন, সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং -এর জন্য মনোনীত হয় অস্কার-এ। যদিও সেই পুরস্কার জেতেনি ছবি। তবে আলি বলছেন, এত নামী দামী তারকাদের মধ্যে থাকতে পারাটাই তাঁর কাছে অস্কারের অনুষ্ঠানে যাওয়ার সেরা পাওনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+