'আলাদিন'-এ আশ্চর্য চমক হলিউড তারকা উইল স্মিথের! আরব্য কাহিনির এই ভিডিও ট্রেন্ডিং-এ
আলাদিনের দুনিয়া অনেককেই একটা বয়স পর্যন্ত স্বপ্নমেদুর করে তুলেছিল। ছোটবেলায় পড়া কিম্বা অ্য়ানিমেশনের জাদুতে দেখা এই আশ্চর্য দুনিয়ার কাহিনি মন মজিয়েছে অনেকেরই।
আলাদিনের দুনিয়া অনেককেই একটা বয়স পর্যন্ত স্বপ্নমেদুর করে তুলেছিল। ছোটবেলায় পড়া কিম্বা অ্য়ানিমেশনের জাদুতে দেখা এই আশ্চর্য দুনিয়ার কাহিনি মন মজিয়েছে অনেকেরই। নব্বইয়ের দশকে যাঁরা শৈশব কিংবা কৈশোর কাটিয়েছেন তাঁদের কাছে আলাদিন অনেকটাই চেনা অ্যানিমেশনের দৌলতে। এবার সেই অ্যানিমেশনের পর্দা ছেড়ে ডিজনির 'আলাদিন' আসছে ৭০ এমএম-এ।

সেই আরব্য ভূমিতট আগ্রবাহ। মরুভূমির রুক্ষতা। আর তারমধ্যেই এক শহর। যেখানে ধীরে ধীরে বেড়ে উঠছিল আলাদিন। চোখে ছিল একাঝাঁক স্বপ্ন। মধ্যপ্রাচ্যের সেই শহরে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। রাজকুমারী জ্যাসমিনের সঙ্গে আলাদিনের বিয়ের আগে আলাদিনের হাতে আসে এক আশ্চর্য প্রদীপ। যে প্রদীপ থেকে বেরিয়ে আসে যিনি। এবার নতুন আলাদিনে সেই জিনির ভূমিকায় বলিউড তারকা উইল স্মিথ।
আগামী ২৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে ডিজনি ভক্তদের। সেই দিনই মুক্তি পাচ্ছে উইল স্মিথ অভিনীত ছবি আলাদিন। ফের একবার নব্বইয়ের দশকে কাটিয়ে আসা ছোটবেলার নস্টালজিয়া উস্কে যাওয়ার সুযোগ আসতে চলেছে এই ছবির হাত ধরে।












Click it and Unblock the Notifications