নিলামে অক্ষয়ের 'রুস্তম'-এর পোশাক! কেন এমন করা হচ্ছে জানেন

'রুস্তম' ছবিতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল এক ভারতীয় নৌসেনা অফিসারের ভূমিকায়। প্রাক্তন নৌসেনা অফিসার কে এম নানাবতির চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। ফিল্মে তাঁর চরিত্রের নাম হয়েছিল রুস্তম পাভরি।

'রুস্তম' ছবিতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল এক ভারতীয় নৌসেনা অফিসারের ভূমিকায়। প্রাক্তন নৌসেনা অফিসার কে এম নানাবতির চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। ফিল্মে তাঁর চরিত্রের নাম হয়েছিল রুস্তম পাভরি। ছবির পাশাপাশি প্রশংসা কুড়িয়েছিল অক্ষয়ের অভিনয়। এবার সেই ফিল্মে অক্ষয়ের কস্টিউম উঠল নিলামে। ছবিতে নৌসেনার বেশে যে ইউনিফর্মটি অক্ষয় পরেছিলেন তা নিলামে উঠল।

নিলামে অক্ষয়ের রুস্তম-এর পোশাক! কেন এমন করা হচ্ছে জানেন

SaltScout.com নামের একটি সাইট অক্ষয়ের এই পোশাক নিলামে তোলে। নিলামের আসল উদ্দেশ্য হল প্রমীদের রক্ষা করা। বিভিন্ন পশুপ্রাণীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তোলা হবে অক্ষয়ের এই পোশাকের নিলাম থেকে। ইতিমধ্যে এই পোশাকের দর উঠেছে ৫ কোটি টাকারও বেশি। উল্লেখ্য, 'রুস্তম' ছবিটির জন্য় প্রথমবার জাতীয় পুরস্কার পান অক্ষয়। আর সেই ছবিরই কস্টিউম একটি ভালো কাজের জন্য নিলামে ওঠায় বেশ খুশি তিনি। আগামী ২৬ মে পর্যন্ত চলবে অক্ষয়ের পোশাকের নিলাম।

নিলামের বিষয়ে সকলের কাছে আর্জি জানিয়েছেন অক্ষয়। অক্ষয়ের এই পদক্ষেপকে আরও বেশি উৎসাহ দিয়েছএন তাঁর স্ত্রী টুইঙ্কিল। এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য়, অভিনয় বাদ দিয়েও বিভিন্ন রকমের উদ্যোগে নিজেকে সামিল করেন অক্ষয় কুমার। তাঁর সুপরিশেই নেওয়া হয়েছে 'ভারত কে বীর' উদ্যোগ। শহিদ জওয়ানের পরিবারের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ্লিকেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+