সোনালী বেন্দ্রেকে সাহস দিলেন অক্ষয় কুমার, নায়িকার সঙ্গে দেখা করলেন নিউইয়র্কে
তার অসুস্থতার কথা শুনে নিউ ইয়র্কের কয়েকদিন আগে অক্ষয় কুমার সোনালী বেন্দ্রের সঙ্গে দেখা করেছেন।
উদ্বিগ্ন বলিউড। উদ্বিগ্ন ভক্তরা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনালী বেন্দ্রে জানিয়েছেন শরীরে থাবা বসিয়েছে কর্কট রোগ। তার চিকিৎসা করাতে বর্তমানে তিনি আমেরিকায় আছেন। এখবর জানার পর গোটা বলিউডই তাঁর পাশে দাঁড়িয়েছে। সোশাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করে অনেকেই বার্তা দিয়েছেন। তবে আগেই খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে সাহস দিয়েছেন অক্ষয় কুমার।

জানা গিয়েছে সোনালীর অসুস্থতার কথা জানতে পেরেই অক্ষয় দুদিন আগেই নিউ ইয়র্কে দেখা করেন সোনালীর সঙ্গে। তাঁকে লড়াইয়ের জন্য উৎসাহ দেন। অক্ষয় জানিয়েছেন সোনালী অত্যন্ত লড়াকু মানসিকতার। তাই তিনি নিশ্চিত এই লড়াইতে সোনালী ঠিক জয়ী হবেন।
একসঙ্গে পাঁচ-পাঁচটি ছবি করেছেন অক্ষয় ও সোনালী। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৩ সালে, 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা' ছবিতে। এছাড়াও সাপুত, তারাজু, কীমাত, অঙ্গারে ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে অক্ষয় ও সোনালীকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications