এক্কেবারে আলাদা স্টাইলে 'বৈশাখী' -র শুভেচ্ছা জানালেন অক্ষয়
অক্ষয় কুমার যা করেন , তা এক্কেবারে আলাদা ধাঁচে করেন। তাঁর ফিল্ম থেকে শুরু করে তাঁর লুক, সমস্ত কিছুতেই অক্ষয় বাকিদের থেকে আলাদা।
অক্ষয় কুমার যা করেন , তা এক্কেবারে আলাদা ধাঁচে করেন। তাঁর ফিল্ম থেকে শুরু করে তাঁর লুক, সমস্ত কিছুতেই অক্ষয় বাকিদের থেকে আলাদা। শুধু তাই নয় বর্তমানে ব্যক্তিগত জীবনেও বলিউডের অন্যান্য নায়কদের থেকে আলাদা অক্ষয় । আর এই অভিনেতার শুভেচ্ছা বার্তাও যে আলাদা রকমের হবে , তা বলাই বাহুল্য।

বৈশাখের প্রথম দিন যেমন এরাজ্যে উদযাপিত হয় নববর্ষ, তেমন পাঞ্জাবে উদযাপিত হয় বৈশাখী । এই উপলক্ষ্যে নিজের স্বাভাবজাত কায়দায় বৈশাখীর শুভেচ্ছা জানালেন অক্ষয়। অক্ষয় তাঁর শুভেচ্ছা বার্তায় নিজের কেসরি ফিল্মের হাভিলদার সিংএর ছবি প্রকাশ করেন। যেছবিতে অক্ষয়কে দেখা যায় গেরুরা রঙের পাগড়ি পরতে। আর এই রঙকে প্রতীক হিসাবে ব্যবহার করে তিনি এদিন শুভেচ্ছা জানান।
Tuhanu saareyaan nu Baisakhi di sohni saver mubarak hove!! Hasde vasde raho!!
A post shared by Akshay Kumar (@akshaykumar) on
উল্লেখ্য, পাঞ্জাবে চাষাবাদের উৎসব হল বৈশাখী। আর সেই উৎসবকে ধুমধাম সহকারে উদযাপন করেন শিখরা। এই শিখ সম্প্রদায়ের পুলিশের সঙ্গেই স্বাধীনতার পূর্বে সারাগারহিতে যুদ্ধ হয় আফগানদের। যে শিখরা ব্রিটিশদের অধীনে কারজ করতেন তাঁদের সঙ্গে চরম লড়াই হয় আফগান পাঠানদের। সেই লড়াই নিয়েই অক্ষয়েরর ছবি 'কেসরি'। আর সেই ফিল্মের লুকই এদিন টুইট কের বৈশাখীর শুভেচ্ছা জানান অক্ষয়।












Click it and Unblock the Notifications