অক্ষয়-সোনাক্ষির সম্পর্ক চোখের বালি, স্বামীকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি টুইঙ্কলের!

অক্ষয়-সোনাক্ষির সম্পর্ক চোখের বালি, স্বামীকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি টুইঙ্কলের!
মুম্বই, ৩০ জুন : সহ অভিনেত্রীদের থেকে দূরে থেকো। এ হুণশিয়ারি আগেও স্বামী অক্ষয় কুমারকে দিয়েছেন টুইঙ্কল খান্না। সে কথা বেশ কিছুদিন অক্ষরে অক্ষরে পালনও করেছেন অক্ষয়। কিন্তু সেই আবার কড়া হুঁশিয়ারি টুইঙ্কেলের মুখে। এবার অবশ্য সুর চড়া হয়েছে সেই সতর্কবাণীর। কিন্তু কী এমন হল যার জন্য ফের স্বামীকে এমন কড়া শাসন টুইঙ্কেলের।

এবার অবশ্য হুঁশিয়ারিটি অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে ঘিরে। কিন্তু সোনাক্ষিকে নিয়ে টুইঙ্কেলের এমন নিরাপত্তাহীনতায় ভোগার কারণ? আসলে সোনাক্ষি বলিউডে পা রাখার পর থেকে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয়-সোনাক্ষি। প্রতিটা ছবিতে কাজ করার সূত্রে যে দুজনের বন্ধুত্ব ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে তা চোখ এড়ায়নি অক্ষয় পত্নীরও। ফলে এই রাওডি নায়কের উপর বেজায় চটেছেন তিনি।

সম্প্রতি বেশকিছু অনুষ্ঠানে একসঙ্গে অক্ষয়-সোনাক্ষিকে যেতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অক্ষয়কে নিয়ে অধিকারসূচক শরীরী ভঙ্গিও দেখা গিয়েছে সোনাক্ষির মধ্যে। আর অন স্ক্রিনে এই দুই অভিনেতার কেমেস্ট্রি নিয়ে তো চর্চা চলছেই। সবমিলিয়ে, আক্কি-সোনাক্ষির অন-স্ক্রিন কেমিস্ট্রি এবং অফ স্ক্রিন বন্ধুত্ব চিন্তায় ফেলেছে টুইঙ্কলকে।

স্বামী এবং সোনাক্ষির এই বেড়ে ওঠা বন্ধুত্ব যে তিনি ভাল চোখে দেখছেন না তা স্পষ্টভাবে অক্ষয়কে বুঝিয়ে দিয়েছেন টুইঙ্কল। শুধু তাই নয়, সোনাক্ষির সঙ্গে যাতে এবার থেকে বেশি ছবিতে অক্ষয়কে দেখা যায় সে বিষয়েও স্বামীকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ডিম্পলকন্যা।

এই প্রথম নয় এর আগেও অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে বলে যে অভিযোগ উঠেছিল তার প্রভাবও পড়েছিল অক্ষয়ের বৈবাহিক জীবনে। পিগি চপসের সঙ্গে অক্ষয়ের ছবিতে অভিনয় কড়া হাতে নিষিদ্ধ করে দিয়েছিলেন টুইঙ্কল।

সোনাক্ষি যে অক্ষয়ের লাকি চার্ম তা বলাই বাহুল্য। সোনাক্ষির সঙ্গে জুটি বেঁধে রাওডি রাঠোর, বস, হলিডে-র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। এবং প্রত্যেকটা ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। ফলে টুইঙ্কলের চাপে পড়ে না অক্ষয় দোটানায়। স্ত্রীর চাহিদা নাকি সৌভাগ্যের যাদুকাঠি কোনটিকে প্রাধান্য দেবেন আক্কি এখন তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+