(ছবি) এ তুমি কেমন তুমি?...এই বলিউড দম্পতিকে চিনতে কি পারছেন?
ছবিটা দেখে চেনা চেনা লাগছে নিশ্চই। আরে সে তো লাগবেই। বলিউডের জনপ্রিয় জুটি যে এরা। অনস্ক্রিন নয়, বরং অফস্ক্রিন কেমিস্ট্রিতেই মাতিয়েছেন সবাইকে। আরে আমর কথা বলছি অক্ষয়কুমার ও তাঁর ফানিবোন স্ত্রী টুইঙ্কল খান্নার।[(ছবি) বলিউডের এই ২৪ তারকা বিয়ে সেরেছেন চুপিসারে]
সম্প্রতি ইনস্তাগ্রামে নিজেদের এই মজাদার ছবিটি পোস্ট করেছেন অক্ষয়-টুইঙ্কল। অক্ষয়ের ব্লন্ড চুল আর হাতে গিটার, আর টুইঙ্কলের কালো কোঁকড়া চুলের উইগে একেবারে রক অ্যান্ড রোল অবতারে আকি-টুইঙ্কল। [ (ছবি) অক্ষয় কুমারের সঙ্গে দীপিকার চোখ ধাঁধানো কেমিস্ট্রি! টুইঙ্কল আপনি কি দেখছেন?]
উপলক্ষটা অবশ্য ফ্রেন্ডশিপ ডে। ইনস্তাগ্রামে এই ছবিটা পোস্ট করে অক্ষয়ের কমেন্ট "Happy #FriendshipDay আমার এক ও একমাত্র....তুমি হলে সেই স্টার যে আমাকে রক করতে সাহায্য কর আর তাতে একাধিক হ্যাসট্যাগ যেমন #growingcrazytogether #goingretro #bestie [(ছবি) পারিবারিক অ্যালবামে ঝলমলে অক্ষয়-টুইঙ্কল]

পুরানো সেই দিনের কথা
২০০১ সালের জানুয়ারি মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন টুইঙ্কল-অক্ষয়। বিয়ের ১৫ বছর কেটে গেলেও এখনও একে অপরের সঙ্গে সুখে শান্তিতেই ঘরসংসার করছেন দুজনে।

পরিবারের প্রাণ
টুইঙ্কল ও আকির ছেলে আরভ পরিবারের প্রাণ। বাবার মতোই মার্শাল আর্টসে ইতিমধ্যে দক্ষ হয়ে উঠেছে কিশোর আরভ।

হ্যাপি গো লাকি
আকি এবং টুইঙ্কল ছেলে আরভকে শাসনে বড় করলেও বড় হয়ে কোন পেশা সে বেছে নেবে তা নিয়ে দুজনের কেউই তাকে জোর করে না।

টার্নিং পয়েন্ট
টুইঙ্কল খান্নাও ফিল্মি পরিবারের মেয়ে হওয়ায় প্রথমে বলিউডে নাম লিখিয়েছিলেন। তবে, তিনি যে বলিউডের জন্য তৈরি হননি তা উপলব্ধি করেই সরে আসেন, ব্যবসা শুরু করেন , সঙ্গে লেখালেখিও চালিয়ে যান। তাঁর লেখা বই বেস্টসেলারও হয়েছে।

বলিউডের খিলাড়ি
২০১৬ সালে এয়ারলিফ্ট এবং হাউসফুল ৩ পরপর দুটো বলিউড বিট দিয়েছেন খিলাড়ি কুমার। রুস্তম ছবি দিয়ে এই তালিকায় হ্যাটট্রিক হবে বলে মনে করছে বলিউড।

রুস্তম
রুস্তম ছবির জন্য আগাম শুভেচ্ছা আকিকে।

আগামী ছবি
আগামী ১২ আগস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ছবি রুস্তম। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন ইলিনা ডিক্রুজ।

স্ত্রীয়ের সমর্থন
একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি রুস্তম এবং হৃতিক রোশনের ছবি মহেঞ্জোদারো। তবে কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়, টুইঙ্কল কিন্তু দুটি ছবির জন্যই শুভকামনা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications