সান্তা সেজে কন্যা নিতারাকে বড়দিনের উপহার অক্ষয় কুমারের
সান্তা সেজে কন্যা নিতারাকে বড়দিনের উপহার অক্ষয় কুমারের
বড়দিনের আমেজে ইতিমধ্যেই মেতে উঠেছেন টলি-বলি-হলিউডের তারকারা। ইন্সটাগ্রাম, টুইটার রমরম করছে তারকাদের বড়দিনযাপনের ছবিতে। এরই মাঝে অন্য ছবি ধরা পড়ল অক্ষয় কুমারের। মেয়ে নিতারার জন্য সান্তাক্লজ সেজে তাকে চমকে দিলেন অক্ষয় কুমার নিজেই। অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না মেয়ে নিতারা ও স্বামী অক্ষয়ের বড়দিন উদযাপনের একটি খুশির ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, " সান্তা তার প্রিয় পরীর সাথে"।

নিতারার সঙ্গে প্রায়শই অক্ষয়ের এমন সুন্দর মুহূর্তের ছবি দেখা যায়। সাত বছরের নিতারা টুইঙ্কেল ও অক্ষয়ের দ্বিতীয় সন্তান। তাদের বড় ছেলে আরাভ বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন, তাই অক্ষয় টুইঙ্কেলের অবসর কাটে ছোট্ট নিতারাকে নিয়েই।
তাই আদরের মেয়ের জন্য লাল জামা, সাদা দাড়ি, আর লাল টুপিতে সান্তা সেজে নিতে অক্ষয় দ্বিধাবোধ করেননি৷ পাশাপাশি ছোট্ট নিতারার কাছেও এই বড়দিন ছিল খুবই খুশির। হাউসফুল-৪ এর প্রচারের সময় মেয়ে নিতারাকে নিয়েই অক্ষয় মুম্বই থেকে দিল্লির ট্রেনে যাত্রা করেছিলেন। রেলের শীট দিয়ে তাবু বানিয়ে নিতারাকে চমকেও দিয়েছিলেন অক্ষয়। অবশ্য নিতারারও বাবার সাথে সময় কাটাতেই সবচেয়ে বেশি ভালোলাগে বলেই জানিয়েছে খুদে।












Click it and Unblock the Notifications