অজিত ডোভালের জীবনের রুদ্ধশ্বাস কাহিনি নিয়ে ফিল্ম! নাম চরিত্রে কোন বলিউড-সুপারস্টার
কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে গোটা দেশ তোলপাড়। আর এই চরম সাহসী পদক্ষেপের নেপথ্যে ভারতের যে নিরাপত্তা বিষয়ক 'চাণক্য' রয়েছেন , তাঁর নাম অজিত ডোভাল।
কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে গোটা দেশ তোলপাড়। আর এই চরম সাহসী পদক্ষেপের নেপথ্যে ভারতের যে নিরাপত্তা বিষয়ক 'চাণক্য' রয়েছেন , তাঁর নাম অজিত ডোভাল। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সার্জিক্যাল স্ট্রাইকের সময় যেমন সাফল্যের নেপথ্য নায়ক হয়েছেন, তেমনই ভারতীয় গোয়েন্দাদের হয়ে পাঞ্জাবের ব্লুস্টার অপরেশনের সময়েও অন্যতম 'নাম' হয়ে উঠে আসেন। এমন ব্যক্তিত্বকে নিয়ে গোটা দেশ জুড়ে কৌতূহল।

অজিত ডোভালের জীবনের নানান রুদ্ধশ্বাস কাহিনি এবার ৭০ এম এম বন্দি হতে চলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জীবনের উত্থান , পতন সমস্ত কিছুই এবার বন্দি হতে চলেছে বলিউডের ছবিতে। এর আগে 'উরি দ্য়া সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে অজিত ডোভালের ভূমিকায় পরেশ রাওয়ালকে দেখা যায়। এবার অজিত ডোভালের চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে।
শোনা যাচ্ছে, 'বেবি' ছবিল খ্যাত নীরজ পাণ্ডের পরবর্তী ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে । ছবির স্ক্রিপ্ট আর গবেষণার কাজ আপাতত শেষ। তবে এখনও প্রজেক্টের অনেক কিছু বাকি রয়েছে। কেরলের একজন আইপিএস অফিসার থেকে দেশের জাতীয় উপদেষ্টা হয়ে ওঠার কাহিনি রয়েছে অক্ষয়ের এই পরবর্তী ছবিতে।












Click it and Unblock the Notifications