২০১৯ সালে বক্স অফিসকে একাই ৭০০ কোটির ব্যবসা দিলেন অক্ষয় কুমার
২০১৯ সালে বক্স অফিসকে একাই ৭০০ কোটির ব্যবসা দিলেন অক্ষয় কুমার
বলিউডে ইতিহাস গড়লেন অভিনেতা অক্ষয় কুমার। তিনিই একমাত্র অভিনেতা যিনি একবছরে ৭০০ কোটির ব্যবসা দিয়েছেন বক্স অফিসকে। ২০১৫ সালে সলমন খান একা ৫০০ কোটির ব্যবসা করেছেন বলে জানা গিয়েছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় বজরঙ্গী ভাইজান (৩২০.৩৪ কোটি) এবং প্রেম রতন ধন পাও (২১০.১৬ কোটি)। উভয় ছবি মিলিয়ে সলমন খান বক্স অফিসকে ৫৩০.৫০ কোটির ব্যবসা দিয়েছিলেন।

গত বছর অর্থাৎ ২০১৮ সালে পদ্মাবত (৩০২.১৫ কোটি) ও সিম্বা (২৪০.৩১ কোটি)–এর দৌলতে রণবীর সিং যোগ দিয়েছিলেন সলমনের সঙ্গে। তাঁর এই দুই ছবি মিলিয়ে মোট ৫৪২.৪৬ কোটির ব্যবসা হয়েছিল। ২০১৯ সালে অক্ষয়ের চারটে ছবি পরপর মুক্তি পায়। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন তিনি এই ক্লাবের তৃতীয় সদস্য হিসাবে যোগ দেবেন। সলমন–রণবীর সিংকে ছাড়িয়ে ২০১৯ সালে অক্ষয়ের ছবি সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে।
২০১৯ সালের শুরুতেই অক্ষয়ের ছবি কেসরি ১৫৪.৪১ কোটি টাকার ব্যবসা দিয়েছে বক্স অফিসকে। তাঁর দ্বিতীয় ছবি মিশন মঙ্গল ২০২.৯৮ কোটি সংগ্রহ করেছে। তৃতীয় ছবি হাউসফুল ৪ বক্স অফিসকে এনে দিয়েছে ১৯৪.৬০ কোটি এবং অক্ষয়ের চতুর্থ ছবি গুড নিউজ বক্স অফিসকে ১৬২.১০ কোটির বাণিজ্য দিয়েছে। এই চার ছবি মিলিয়ে অক্ষয়ের ৭০০ কোটির বেশি ব্যবসা হয়ে গিয়েছে। ২০১৯ সালে তাঁর চারটে ছবি মোট ৭১৪.০৯ কোটির ব্যবসা দিয়েছে বক্স অফিসকে।
এটা বলার অপেক্ষা রাখে না যে অক্ষয় কুমারের সমসাময়িক আর কেউ নেই ২০১৯ সালে। দ্বিতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন, যাঁর ওয়ার (৩১৭.৯১ কোটি) এবং সুপার থার্টি (১৪৬.৯৪ কোটি) মিলিয়ে মোট ৪৬৪.৮৫ কোটি চাকা বক্স অফিসকে দিয়েছে। টাইগার শ্রফের ওয়ার (৩১৭.৯১ কোটি) এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ (৬৯.১১ কোটি) মিলিয়ে বক্স অফিসে মোট ৩৮৭.০২ কোটির ব্যবসা দিয়েছে, যা তাঁকে তৃতীয় স্থানে এনে দিয়েছে। ২০১৯ সালে সলমন খান চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর ভারত (২১১.০৭ কোটি) ও দাবাং ৩ (১৪২.২৪ কোটি) মোট ৩৫৩.৩১ কোটির ব্যবসা দিয়েছে বক্স অফিসকে। যদিও এখনও সিনেমা হলে দাবাং ৩ চলছে। তাই সংখ্যাটা আর একটু হলেও বাড়তে পারে।












Click it and Unblock the Notifications