কর্ণী সেনার চোখ রাঙানিতে বদলে ফেলা হল অক্ষয় কুমারের ‘‌লক্ষ্মী বোম্ব’‌ ছবির নাম

কর্ণী সেনার চোখ রাঙানিতে বদলে ফেলা হল অক্ষয় কুমারের ‘‌লক্ষ্মী বোম্ব’‌ ছবির নাম

সিনেমা মুক্তির আগেই ছবির নাম বদলে ফেলা হল। অক্ষয় কুমার ও কিয়ারা আদবানী অভিনীত '‌লক্ষ্মী বোম্ব’‌ ছবির নাম পরিবর্তন করে শুধু '‌লক্ষ্মী’‌ রাখা হয়েছে। এই ছবির পরিচালক রাঘব লরেন্স ছবির সেন্সর শংসাপত্রের জন্য যান এবং এ বিষয়ে অন্যান্য প্রযোজকদের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের আবেগের কথা মাথায় রেখে এই ছবির প্রযোজকশাবিনা খান, তুষার কাপুর ও অক্ষয় কুমার সিদ্ধান্ত নিয়েছেন যে ছবির নাম বদলে দেওয়া হবে।

কর্ণী সেনার চোখ রাঙানিতে বদলে ফেলা হল অক্ষয় কুমারের ‘‌লক্ষ্মী বোম্ব’‌ ছবির নাম


জানা গিয়েছে, ছবির নাম আপত্তিজনক ও দেবী লক্ষ্মীকে অপমান করা হচ্ছে এই নামের মদ্য দিয়ে, তাই ছবির নাম বদল করা হোক, এই দাবি জানিয়ে ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠায় শ্রী রাজপুত কর্ণী সেনারা। জানা গিয়েছে, কর্ণী সেনাদের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী রাঘবেন্দ্র মালহোত্রা। নোটিশে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে নির্মাতারা লক্ষ্মী দেবীর মর্যাদাবোধ হ্রাস করার এবং তাঁকে অসম্মান করার অভিপ্রায়ে '‌লক্ষ্মী বোমা’‌ নামটি ব্যবহার করেছেন। সিনেমার এই নাম হিন্দু ধর্মের আদর্শ, রীতিনীতি, দেবদেবীদের প্রতি সমাজকে ভুল বার্তা দেয়।

পরিচালক রাঘব লরেন্স অভিনীত তামিল ব্লকবাস্টার '‌মুনি ২ কাঞ্চনা’‌ ছবির হিন্দি রিমেক এই '‌লক্ষ্মী বোম্ব’‌। অক্ষয় ও কিয়ারা বাদে এই ছবিতে তুষার কাপুর, শরদ কেলকার ও অশ্বিনী কালসেকরকে দেখা যাবে। অক্ষয়কে এখানে রূপান্তরকামী চরিত্রে দেখা যাবে। এই ছবির ট্রেলারে ভৌতিক অথচ হাস্যকর দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ৯ নভেম্বর '‌লক্ষ্মী’‌ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+