'কেশরী'-র সেট-এর অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি! শ্যুটিং নিয়ে কয়েকটি তথ্য
কিছুদিন আগেই মহারাষ্ট্রের ওয়াইতে শ্যুটিং হচ্ছিল অক্ষয় কুমার অভিনীত ছবি 'কেশরী'-র। আর সেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের ফলে কেশরীর সেট-এ আগুন লেগে যায়
কিছুদিন আগেই মহারাষ্ট্রের ওয়াইতে শ্যুটিং হচ্ছিল অক্ষয় কুমার অভিনীত ছবি 'কেশরী'-র। আর সেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের ফলে কেশরীর সেট-এ আগুন লেগে যায়। যদিও কেউ হতাহত হননি ঘটনায়। ক্ষতি হয়েছে কোটি টাকার মত। আর এইসমস্ত ঘটনায় আপাতত বিপর্যস্ত ছবির গোটা টিম। তবে পরবর্তী শ্যুটিং কবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল।

ছবির শ্যুটিং শেষ হওয়ার দশদিন আগে সেট-এ এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায়। প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ছবির পরবর্তী শ্যুটিং আরও ১০ দিন বাদে শুরু হবে। কারণ আগ্নিকাণ্ডে সেট-এর অনেকাংশ পুড়ে গিয়ে ভস্ম হয়ে যাওয়ায় , তা আবারও তৈরি করতে হচ্ছে। ফলে বেশ দেরি হবে শ্যুটিং আবার শুরু করতে। উল্লেখ্য, যে সময় এই বিস্ফোরণটি হয়। তখন সেখানে উপস্থিত ছিলেন না ছবির অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী পরিনীতি চোপড়া।
উল্লেখ্য, কিছুদিন আগে, 'কেশরী' ছবির শ্যুটিং এর ক্লাইম্যাক্সের দৃশ্য শ্যুট করতে গিয়ে আহত হয়েছেন অক্ষয়। তারপর আবারও সেট-এ এরকম একটি ঘটনা ঘটাতে বেশ অস্বস্তিতে ছবির প্রযোজক নির্মাতারাা। প্রসঙ্গত, কেশরী ছবিটির প্রযোজক করণ দোহর ও অক্ষয় কুমার। ব্রিটিশ ভারতে সারাগারহির যুদ্ধ নিয়ে নির্মিত এই ছবিতে এক শিখ যোদ্ধার ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। উল্লেখ্য় ১৮৯৭ সালের বিখ্যাত সারাহারহি-র যুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে ছবি 'কেশরী'। সেই সময়ে ভারতে ব্রিটিশ রাজ চলছিল। আর ব্রিটিশ প্রশাসনের হয়ে বহু শিখ ফৌজ সেই সময়ে লড়াই করেছিলেন আফগান উপজাতিদের একটি বড় সেনে বাহিনীর সঙ্গে। ২১ জন শিখের সেই অসামান্য লড়াইয়ের কাহিনীই তুলে ধরবে 'কেশরী'।












Click it and Unblock the Notifications