মা হলেন আসিন, কিন্তু সন্তানের ছবি প্রকাশ করলেন অক্ষয় কুমার, আসল ঘটনা কী
আসিন আর রাহুলের প্রথম সন্তানের জন্মের খবর পেতেই আসিনদের কাছে পৌঁছে যান অক্কি।
এটা অনেকেরই জানা বিষয় যে অভিনেত্রী আসিনের সঙ্গে তাঁর স্বামী রাহুল শর্মার প্রেম কাহিনিতে মূল ঘটক ছিলেন অক্ষয় কুমার। আর সেই কারণেই আসিন আর রাহুলের প্রথম সন্তানের জন্মের খবর পেতেই আসিনদের কাছে পৌঁছে যান অক্কি।

অভিনেত্রী আসিন তাঁর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন , এই খবর পেতেই আর খুশি ধরে রাখতে পারেননি আসিনের সহ অভিনেতা অক্ষয় কুমার। আসিনের সদ্যজাত মেয়ের সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন অক্ষয় কুমার। আর পোস্ট করে তিনি , তাঁর প্রিয় বান্ধু তথা কাছের মানুষ আসিন ও রাহুলকে শুভেচ্ছা জানান।
A post shared by Akshay Kumar (@akshaykumar) on
উল্লেখ্য অনেকদিন ধরেই সিনেমার পর্দায় উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে না আসিনকে। অনেক দিনধরেই তিনি নিজেকে সিনেমা জগত থেকে সরিয়ে রেখেছেন। তিনি যে গর্ভবতী ছিলেন সেকথাও অন্যান্য অভিনেত্রীদের মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে সন্তান হওয়ার পর সেই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
A post shared by Asin Thottumkal (@simply.asin) on












Click it and Unblock the Notifications