কাশ্মীর নিয়ে পাক প্রধানমন্ত্রীর জবাব চাইছে বলিউড! গর্জে উঠলেন অক্ষয়-স্বরা-সলমনরা

গোটা দেশের সঙ্গে পুলওয়ামা হামলা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে বলিউডও। অক্ষয় কুমার থেকে সলমন খান, সকলেই সিআরপিএফ জওয়ানদের ওপর নৃশংস হামলার ঘটনায় গর্জে উঠছেন।

গোটা দেশের সঙ্গে পুলওয়ামা হামলা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে বলিউডও। অক্ষয় কুমার থেকে সলমন খান, সকলেই সিআরপিএফ জওয়ানদের ওপর নৃশংস হামলার ঘটনায় গর্জে উঠছেন। সোশ্যাল মিডিয়া বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সোজাসুজি প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

ভিকি কৌশলের বার্তা

উরি হামলার জবাবে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ,তাই সেলুলয়েড বন্দি হয়েছে ভিকি কৌশল অভিনীত 'উরি' ছবিতে। আর ছবির সেই অভিনেতা পুলওয়ামা হামলাও নিয়েও সরব হয়েছেন।

স্বরা ভাস্কর

পাকিস্তানে কেন জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে? কেন এমন অমানবিক মানুষরা সেখানে আশ্রয় পায়? এই প্রশ্ন তুলে সোজাসুজি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এভাবেই নিজের পুলওয়ামা হামলা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ।

প্রিয়ঙ্কা চোপড়া

পুলওয়ামার ঘটনায় তিনি রীতিমত হতবাক। এমনই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বলিউড স্টার প্রিয়ঙ্কা চোপড়া।

অভিষেক বচ্চন

পুলওয়ামা হামলা নিয়ে গর্জে উঠেছেন বিগ বি পুত্র অভিষেক বচ্চনও। টুইট বার্তায় তিনিও ঘটনার নিন্দা করেছেন।

অক্ষয়ের বার্তা

সোজাসুজি বদলার ইঙ্গিত দিয়ে অক্ষয় কুমার এদিন পুলওয়ামা হামলার কড়া নিন্দা করেন টুইট বার্তায়।

অজয় দেবগণ

গোটা ঘটনাকে ভয়ঙ্কর তকমা দিয়ে অজয় দেবগণ বার্তা দেন যে, এই রাগ কোনওভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+