আন্তর্জাতিক আঙিনায় সেরা দশে সলমন-অক্ষয়, নেই শাহরুখ! জানুন বিস্তারিত

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় সেরা দশে উঠে এলেন সলমন থান ও অক্ষয় কুমার। বহু হলিউড ব্যক্তিত্বকে ছাপিয়ে সেরা দশে চলে এসেছেন তাঁরা।

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় সেরা দশে উঠে এলেন সলমন থান ও অক্ষয় কুমার। বহু হলিউড ব্যক্তিত্বকে ছাপিয়ে সেরা দশে চলে এসেছেন তাঁরা। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার মধ্যে সলমন ও অক্ষয় কুমার থাকলেও , তালিকার সেরা দশে নাম নেই বলিউড 'বাদশা' শাহরুখ খানের।

ফোর্বসের সেরা দশে সলমন-অক্ষয়, নেই শাহরুখ! জানুন বিস্তারিত

২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মাসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে ফোর্বসের তরফে। সেখানে দেখা গিয়েছে সলমন খানের আয় হয়েছে ৩৮.৫ মিলিয়ন ডলার। যেখানে অক্ষয় কুমারের আয় হয়েছে ৪০. ৫ মিলিয়ন ডলার। উল্লেখ্য এর আগে ফোর্বসের তালিকায় ১০০ জন সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত শিল্পীদের তালিকায় নাম উঠে আসে অক্ষয় ও সলমনের। তবে এবার সেখান থেকে উঠে সপ্তম স্থানে রয়েছেন অক্ষয়, আর সলমন রয়েছেন নবম স্থানে। সেরা দশের তালিকায় নাম নেই শাহরুখ বা অমিতাভ বচ্চনের।

তালিকায় প্রথম স্থানটিতে নাম রয়েছে, হলিউড অভিনেতা জর্জ ক্লুনির। যাঁর প্রাপ্ত আয় ২৩৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়েন জনসন , যাঁর প্রাপ্ত আয় ১২৪ মিলিয়ন ডলার। পরবর্তী স্থানে রয়েছেন, রবার্ট ডাউনি জুনিয়ার, পরবর্তী জায়গায় রয়েছেন ক্রিস হেম্সওয়ার্থ। পঞ্চম স্থানে রয়েছেন জ্যাকি চ্যান, ষষ্ঠস্থানে রয়েছেন উইল স্মিথ , এরপরই সপ্তমে অক্ষয় কুমার, অ্যাডাম স্যান্ডলার , নবমে সলমন খান, দশমে ক্রিস ইভানস। দশম স্থানে থাকা ক্রিস ইবানসের আয় ৩৪ মিলিয়ন ডলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+