গরমে ওয়ার্কআউট করতে গিয়ে ঘামছেন! ফিট থাকার দারুন টিপস দিলেন অক্ষয়

একেতেই প্রবল গরমে ঘাম ঝড়ছে, তাতে ওয়ার্কআউট করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা অনেকেরই। ওজন কমাতে তথা ফিট থাকতে কী করা যায় সকলেই ভাবছেন! সমস্যা সমাধানে গরমে ফিট থাকা টিপস দিলেন অক্ষয়।

একেতেই প্রবল গরমে ঘাম ঝড়ছে, তাতে ওয়ার্কআউট করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা অনেকেরই। ওজন কমাতে তথা ফিট থাকতে কী করা যায় সকলেই ভাবছেন! সমস্যা সমাধানে গরমে ফিট থাকা টিপস দিলেন অক্ষয়। শুধু মুখে বলে নয়, করেও দেখালেন তিনি। এক ভিডিও টুইট করে অক্ষয় জানান, কীভাবে এই গরমেও তিনি ফিট রয়েছেন। যে ভিডিও দেখে সকলেই ওইভাবে ওয়ার্কআউট করার কথা ভাববেন।

গরমে ওয়ার্কআউট করতে গিয়ে ঘামছেন! ফিট থাকার টিপস দিলেন অক্ষয়

গরমে সবচেয়ে আরামদায়ক জায়গা হল দজলাশয়। নদী, সুইমিং পুল, কিংবা পুকুর, যেকোনও জায়গায় গা ডুবিয়ে বসতে পারলে , সেই আরামের তুলনা হয় না। তাই এরকম মরশুমে জলে সময় কাটানোর চেয়ে ভালো কিছু উপায় নেই। আর সেই উপায়ের কথাই বললেন অক্ষয়। তাঁর সাঁতার কাটবার একটি ভিডিও পোস্ট করে অক্ষয় জানান , চরম গরমে সুইমিং পুল-এ গা ভাসিয়ে দেওয়ার চেয়ে উপভোগ্য় আর কিছুই নেই। পাশাপাশি তিনি জানাচ্ছেন, সাঁতারের মাধ্যমে পায়ের ব্যায়াম ভালো হয়। তাই এই ব্যায়াম করে যাওয়া উচিত।


আগে একটি সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, গরমের সময়ে তিনি পুলসাইডে ওয়ার্কআউট করতে ভালোবাসেন। এমনকি তিনি নাকি জলের মধঝ্যেই 'কিক' কিংবা 'পাঞ্চ' প্র্যাকটিস করে থাকেন। এইসমস্ত করতে তাঁর ভালোলাগে বলে জানিয়েছেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয়। শুধু ওয়ার্কআউট নয়, অক্ষয় নিজের ডায়েটের ওপরেও বেশ জোর দেন। ফলে যেকোনও চরিত্রে, যেকোনও পটভূমিতে অক্ষয় ফিট থাকতে পারেন। এমনই দাবি এই সফল বলিউড তারকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+