দৃষ্টান্ত গড়লেন অক্ষয়! অ্যাসিড হামলায় আক্রান্তের সাহায্যে এভাবে এগিয়ে এলেন 'খিলাড়ি'

৩০ বছরের লক্ষ্মী আগরওয়ালের জীবনে এক অভিশপ্ত পর্ব নিয়ে আসে অ্যাসিড হামলা। এরপর বহু কছিন অধ্যাপ পার করে জীবনবোধে এগিয়ে যায় লক্ষ্মী।

৩০ বছরের লক্ষ্মী আগরওয়ালের জীবনে এক অভিশপ্ত পর্ব নিয়ে আসে অ্যাসিড হামলা। এরপর বহু কছিন অধ্যাপ পার করে জীবনবোধে এগিয়ে যায় লক্ষ্মী। তবে সমাজের কাছ থেকে যে সমর্থন টুকু আশা করেছিল সে, তা আসেনি লক্ষ্মীর ঝুলিতে। এতদিন হন্যে হয়ে চাকরি খুঁজেছেন লক্ষ্মী। কিন্তু সদুত্তোর মেলেনি কোনও জায়গা থেকে। তবে, সমস্যার সমাধান হয়েছে সদ্য।

দৃষ্টান্ত গড়লেন অক্ষয়! অ্যাসিড হামলায় আক্রান্তের সাহায্যে এভাবে এগিয়ে এলেন খিলাড়ি

লক্ষ্মীর জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে সাহায্যে এগিয়ে আসেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। লক্ষ্মীর চাকরির জন্য লড়াই , জীবন জীবিকার লড়াইয়ের কথা তুলে ধরে এক প্রথম সারির সংবাদপত্র। এই খবর পড়ে ,লক্ষ্মীর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন অভিনেতা অক্ষয় কুমার। লক্ষ্মীর সাহায্যার্থে তিনি দান করেন ৫ লাখ টাকা। এদিকে, লক্ষ্মীর ল়ডাইয়ের কথা প্রকাশ্যে আসতেই, তাঁর কাছে আসতে শুরু করেছে একের পর এক চাকরির অফার। এই প্রসঙ্গে অক্ষয় জানান, ' মানুষ যখন জীবিকার সন্ধান করে তখন মেডেল, পুরস্কার, সার্টিফিকেট কোনও বিল মেটায় না। সেই সময় বাস্তবিকভাবে তাঁর সাহায্যে এগিয়ে আসা উচিত।'

শুধু অক্ষয় কুমার নন, আরও অনেকের থেকে ক্রমেই আর্থিক ও অন্য ধরনের সাহায্য পেয়ে চলেছেন লক্ষ্মী। এক সন্তানের মা লক্ষ্মীর সঙ্গে কিছুকাল আগেই বিচ্ছেদ হয় তাঁর বয়ফ্রেন্ড এলোক দীক্ষিতের। সমাজ কর্মী আলোক তাঁকে ছেড়ে যাওয়ার পর, কার্যত অসহায় হয়ে পড়েন লক্ষ্মী। কিন্তু কথায় বলে, 'লড়াকুদের সঙ্গে থাকে ভাগ্য'! আর সেই ঘটনা আবার প্রমাণ করে দিল লক্ষ্মীর জীবন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+