পিছিয়ে গেল 'প্যাডম্যান' ছবির রিলিজ-এর দিনক্ষণ,নেপথ্যে উঠে এল বলিউডের এক অনন্য ঘটনা

২৫ জানুয়ারি , সঞ্জয়লীলা বনশালী পরিচালিত 'পদ্মাবত' মুক্তি পেলেও, ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে না অক্ষয় কুমার অভিনীত ' প্যাডম্যান'।

বছরের শুরুতেই বলিউডের ক্যালেন্ডারে মেগা ধামাকা দেখার অপেক্ষায় ছিলেন চলচ্চিত্র প্রেমীরা। জানুয়ারিতে, বলিউডের দুই মেগা রিলিজ ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ। একদিকে , বিতর্ক পেরিয়ে 'পদ্মাবত' ছবির মুক্তি, অন্যদিকে অরুণাচলম মুরুগন্থমের বায়োপিক 'প্যাডম্যান'। তবে সেই উত্তেজনা এবার খানিকটা প্রশমন হল।

পিছিয়ে গেল 'প্যাডম্যান' ছবির রিলিজ-এর দিনক্ষণ,নেপথ্যে উঠে এল বলিউডের এক অনন্য ঘটনা

২৫ জানুয়ারি , সঞ্জয়লীলা বনশালী পরিচালিত 'পদ্মাবত' মুক্তি পেলেও, ২৬ জানুয়ারি ,মুক্তি পাচ্ছে না অক্ষয় কুমার অভিনীত ' প্যাডম্যান'। নেপথ্যে, এক সৌহার্দ্যমূলক আবেদন! জানা গিয়েছে, সঞ্জয়লীলা বনশালী ২৫ জানুয়ারি প্যাডম্যান রিলিজ না করার জন্য আবেদন জানান ছবির নির্মাতা ও তারকা অক্ষয় কুমারকে। আর 'বন্ধু ' সঞ্জয়ের সেই ডাকে সাড়া দিয়ে ছবির রিলিজ পিছিয়ে নেন অক্ষয় কুমার। ফলে ৯ ফেব্ুয়ারি মুক্তি পাচ্ছে 'প্যাডম্যান'।

অক্ষয় এদিন জানিয়েছেন, সঞ্জয়লীলা বনশালী অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। তাই সঞ্জয়ের ছবি এই সময়ে মুক্তি পাওয়া জরুরি। এই সময়টা অক্ষয়ের থেকেও বেশি দরকারী সঞ্জয়ের জন্য। এদিকে, অক্ষয়ের এই বক্তব্যে রীতিমত আপ্ুল সঞ্জয় লীলা বনশালী। তিনি বলেছেন,' সারা জীবের জন্য অক্ষয়ের কাছে কৃতজ্ঞ থাকব। এইভাবে আমরা একে অপরের পাশে থাকি।' উল্লেখ্য, বলিউড এতদিন দেখেছে বহু প্রতিদ্বন্দ্বীতা, বক্স অফিসের লড়াই। সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে, অক্ষয় দেখালেন মূল্যবোধ আর সৌহার্দ্য প্রতিযোগীতার থেকে কতটা দামী। আর এভাবেই বলিউডের খিলাড়ি অক্ষয় আবারও হয়ে উঠলেন 'স্টার' , সব অর্থেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+