সমালোচনার জের : জাতীয় পুরস্কার ফিরিয়ে দেবেন অক্ষয় কুমার?
সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পাওয়ার নিয়ে চলতে থাকা সমালোচনার বিরুদ্ধে ফের মুখ খুললেন অক্ষয় কুমার। বললেন, যদি কেউ চান, যদি কেউ মনে করেন জাতীয় পুরস্কারের যোগ্য তিনি নন, তাহলে তা ফিরিয়ে নিতে পারেন।
মুম্বই, ২৫ এপ্রিল : এবছর চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসাবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রুস্তম সিনেমায় অভিনয়ের জন্য 'মিস্টার খিলাড়ি'র এই পুরস্কার পাওয়ার পর থেকেই নানা মহলে শুরু হয় সমালোচনা। আর তা ধীরে ধীরে চরম আকার নিয়েছে।
এই সমালোচনার বিরুদ্ধেই ফের একবার মুখ খুললেন অভিনেতা অক্ষয় নিজেই। সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেছেন, যদি চান, যদি কেউ মনে করেন জাতীয় পুরস্কারের যোগ্য তিনি নন, তাহলে তা ফিরিয়ে নিতে পারেন।

অনেকের মতে রুস্তম সিনেমার জন্য অক্ষয়ের জাতীয় পুরস্কার পাওয়া নেহাতই বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে অক্ষয় বলেছেন, গত ২৫ বছর ধরে এটা আমি শুনে আসছি। কেউ জিতলেই তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। এটা নতুন কিছু নয়। কেউ না কেউ ঠিক বিতর্ক উসকে দেয়। আর আমি ২৬ বছর পর এই পুরস্কার পেয়েছি।
বলিউডের স্টান্টম্যানদের বীমা সুরক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অক্ষয়। সেখানে সাংবাদিকেরা প্রশ্ন করেন, তাঁকে পদ্মভূষণের জন্য মনোনীত করলে তাঁর কেমন লাগবে? অক্ষয় জানান, এটা অনেক বড় সম্মান। তার জন্য যোগ্য হতে হয়। তিনি তাঁর সামর্থমতো লোকের সেবা করেন বলেও জানিয়েছেন এই বলিউড সুপারস্টার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications