মাতৃবিয়োগ অক্ষয় কুমারের, পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানালেন 'খিলাড়ি'

বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারের না অরুণা ভাটিয়া। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৩ সেপ্টেম্বর মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, তাঁর শারীরিক অবস্থা গুরুতর ছিল। টুইটারে অভিনেতা তাঁর মাতৃবিয়োগের কথা জানিয়ে লেখেন, '‌আমার মূল অংশ তিনি। আমি আমার অস্তিত্বের মূল অংশকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি।’‌

মাতৃবিয়োগ অক্ষয় কুমারের

মঙ্গলবারই অক্ষয় কুমার তাঁর ভক্ত ও অনুগামীদের তাঁর মায়ের আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতালে খুবই সঙ্কটজক অবস্থায় ভর্তি করা হয়েছিল অরুণা ভাটিয়াকে। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় অক্ষয় তাঁর মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, '‌তিনি আমার মূল অংশ ছিলেন। আমি আমার অস্তিত্বের মূল অংশকে হারিয়ে অসহ্য যন্ত্রণআ অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া খুব শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে আজ সকালে চলে গিয়েছেন এবং আমার বাবার সঙ্গে অন্য এক পৃথিবীতে গিয়ে মিলিত হলেন। আমি এবং আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার প্রার্থনাকে সম্মান করি। ওম শান্তি’।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মায়ের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে অনুরাগীদের প্রার্থনা করতে বলেছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, 'সবাই যে ভাবে মায়ের জন্য যেভাবে খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক কঠিন সময়। আপনাদের সবার প্রার্থনা এই সময় খুবই প্রয়োজনীয়’। এই পোস্টের পরই বুধবার সকালে অক্ষয় কুমার তাঁর মাকে হারান। মায়ের শারীরিক অসুস্থতার কথা শোনার পর অক্ষয় কুমার তড়িঘড়ি তাঁর লন্ডন সফর বাতিল করে মুম্বইতে ফিরে এসেছিলেন। সেখানে তিনি তাঁর আসন্ন ছবি '‌সিন্ডেরেলা’‌র শুটিংয়ের জন্য গিয়েছিলেন। সপ্তাহ দুয়েক ধরে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 'সিন্ডেরেলা'-ছবির শুটিং করছিলেন তিনি। প্রসঙ্গত, মায়ের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল অক্ষয় কুমারের। বলিউডের টপ লিস্টের অভিনেতা হওয়া সত্ত্বেও নিজের পরিবার ও মায়ের প্রতি কখনও তিনি তাঁর দায়িত্ব পালন করতে ভোলেননি। মায়ের মৃত্যুতে তাই অত্যন্ত শোকস্তব্ধ হয়ে পড়েছেন অভিনেতা ও তাঁর পরিবার। শোক প্রকাশ করেছেন অভিনেতার বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা।

সিন্ডেরেলা ছবির পাশাপাশি অক্ষয় কুমারের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। সম্প্রতি তাঁর অভিনীত বেল বটম মুক্তি পেয়েছে। সম্প্রতি অক্ষয় কুমার, সলমন খান সহ ৩৮ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, ২০১৯ সালে হায়দরাবাদে হওয়া গণধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছিলেন সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+