'কেশরী'-র শ্যুটিং এ চোট পেয়ে আহত অক্ষয় কুমার
শ্যুটির সেট-এ চোট পেলেন অক্ষয় কুমার। 'কেশরী' ফিল্মটির শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সের শ্যুটিং এর সময় এই আঘাত পান অক্ষয়।
শ্যুটির সেট-এ চোট পেলেন অক্ষয় কুমার। 'কেশরী' ফিল্মটির শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সের শ্যুটিং এর সময় এই আঘাত পান অক্ষয়। উল্লেখ্য, এই ছবিটি 'সারাগারহি'-র যুদ্ধে নিয়ে তৈরি হয়েছে। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন পরিনীতি চোপড়া।

জানা গিয়েছে, ৫০ বছরের এই অভিনেতা চোট পেয়েছেন পাঁজরে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে। অনেকেই তাঁকে শ্যুটিং এর লোকেশন ছেড়ে মুম্বি চলে আসতে বলেন। কিন্তু অক্ষয় নিজের লোকেশন ছেড়ে আসতে রাজি হননি। আপাতত অক্ষয় ওয়াইতে শ্যুটিং করছেন।

উল্লেখ্য় ১৮৯৭ সালের বিখ্যাত সারাহারহি-র যুদ্ধ নিয়ে তৈরি হচ্ছে ছবি 'কেশরী'। সেই সময়ে ভারতে ব্রিটিশ রাজ চলছিল। আর ব্রিটিশ প্রশাসনের হয়ে বহু শিখ ফৌজ সেই সময়ে লড়াই করেছিলেন আফগান উপজাতিদের একটি বড় সেনে বাহিনীর সঙ্গে। ২১ জন শিখের সেই অসামান্য লড়াইয়ের কাহিনীই তুলে ধরবে 'কেশরী'।












Click it and Unblock the Notifications