ফের বিতর্কে অক্ষয় কুমার, মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা
ফের বিতর্কে অক্ষয় কুমার, মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা
নয়া নাগরিকত্ব আইনের সমর্থন করে আগেই নেটিজেন দের তরফ থেকে 'কানাডা কুমার' তকমা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার।

এবার, জামাকাপড় কাচার সাবানের বিজ্ঞাপনে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির ভূমিকায় অভিনয় করে ফের বিতর্কে জড়ালেন অক্ষয়। ওই বিজ্ঞাপনে অক্ষয় ছত্রপতি শিবাজির ভূমিকায় অভিনয় করতে গিয়ে বলেছেন,'আমার সৈন্যরা শুধু শত্রুপক্ষের সেনাদের নয়, জামাকাপড়ের ধোলাই করতেও জানে।
এমনকি বিজ্ঞাপনে তাঁর স্ত্রীর ভূমিকায় থাকা অভিনেত্রীকে তাঁর নোংরা পোশাকের জন্য তীব্র ভাবে তিরস্কার ও করা হয় বলে অভিযোগ। ছত্রপতি শিবাজির বেশে এমন মন্তব্য এবং কৌতূকাভিনয়ে সরাসরি আঘাত প্রাপ্ত হয়েছে মারাঠি জনগণের আবেগ। এর জেরেই সোশ্যাল মিডিয়ায় ওই জামাকাপড় কাচার সাবানটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। এমনকি অভিনেতার বিরুদ্ধে ওরলি থানায় অভিযোগ ও দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিজ্ঞাপনে ছত্রপতি শিবাজিকে অপমান করার অভিযোগেই অভিনেতার বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
অভিযোগকারী সূর্যকান্ত জগন্নাথ যাদব অভিনেতা ও সাবান সংস্থাটির নামে ভিডিও সহযোগে অভিযোগ দায়ের করতে গিয়ে জানান, এই বিজ্ঞাপন মহারাষ্ট্রের মানুষদের সংস্কৃতি ও ভাবাবেগকে সরাসরি আঘাত করেছে,যা মারাঠিরা ভালো চোখে দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications