কোন ছবিতে অভিনয়ের জন্য দিনে ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন অক্ষয়?

আবাক হচ্ছেন? বিষয়টি অবশ্য অবাক হওয়ার মতোই। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী বলিউড তারকা অক্ষয় কুমার একটি ছবিতে অভিনয় করার জন্য প্রযোজকের কাছ থেকে যে অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন তা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।

কোন বিশেষ ছবির জন্য অক্ষয় প্রতিদিন কোটি টাকা পারিশ্রমিক চাইলেন জানেন কি? শোনা যাচ্ছে 'জলি এলএলবি'-র সিক্যুয়েল 'জলি এলএলবি টু'তে অভিনয় করবেন তিনি। আর এই ছবিতে কাজ করার জন্য প্রযোজকের কাছ থেকে প্রতিদিন কোটি টাকা করে পারিশ্রমিক চেয়েছেন। তার মানে যদি ১০০ দিন ধরে শ্যুটিং চলে তাহলে অক্ষয়ের আয়ের পরিমাণ এই ছবিতে হবে ১০০ কোটি টাকা। ভাবতে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে।

কোন ছবিতে অভিনয়ের জন্য দিনে ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন অক্ষয়?

মোটা অঙ্কের টাকা দাবির পাশাপাশি অক্ষয় কুমার নাকি জানিয়েও দিয়েছেন যে তিনি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত সেটে হাজির থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য 'জলি এলএলবি'ছবিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারশি। এই ছবি থেকে তাকে বাদ দেওয়ায় বেজায় চটেছেন তিনি। আরশাদ ওয়ারশি বলেন, "আমি 'জলি এলএলবি টু'তে অভিনয় করছি না। ফক্স স্টার স্টুডিও একজন বড় মাপের তারকা চাইছিল তাই আমাকে বাদ দিয়ে অক্ষয় কুমারকে নেওয়া হয়েছে"।

আরশাদ ওয়ারশির এই মন্তব্যের বিষয়ে অভিনেতা অক্ষয় কুমারের মতামত জানতে চাওয়া হলে তিনি নিজে কোনও মন্তব্য করেননি। এই বিষয়ে তিনি প্রযোজকের সঙ্গেই কথা বলতে বলেন। কারণ যা সিদ্ধান্ত নেওয়ার তা প্রযোজক নিজেই নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+