দশবছর পর ফের এক ফ্রেমে অমিতাভ-অক্ষয়!

১০ বছর কেটে গিয়েছে। দীর্ঘ বিরতির পর ফের একবার পর্দায় একফ্রেমে ধরা দিতে চলেছেন অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার। সৌজন্য আর বাল্কি।

কখনও পর্দায় বাবা-ছেলের ভূমিকায় দেখা গিয়েছে দুজনকে, কখনও দুই পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে দুজনকে। কিন্তুর দেখতে দেখতে তারও ১০ বছর কেটে গিয়েছে। দীর্ঘ বিরতির পর ফের একবার পর্দায় একফ্রেমে ধরা দিতে চলেছেন অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার। সৌজন্য আর বাল্কি।

অমিতাভ বচ্চন আর বাল্কির ব্যক্তিগত পছন্দের অভিনেতা। এবারও নিজের আগামী ছবির জন্য বিগ বি-কেও নির্বাচিত করেছেন বাল্কি। উপরি পাওনা খিলাড়ি কুমার অক্ষয়। ২০১৭ সালের গোড়াতেই শুরু হবে ছবির কাজ।

দশবছর পর ফের এক ফ্রেমে অমিতাভ-অক্ষয়!

জনপ্রিয় দৈনিক অনুযায়ী, গত মাসে অক্ষয় কুমারের সঙ্গে দেখা করেন বাল্কি। এই চরিত্রের জন্য তিনি পরিচালকের প্রথম পছন্দ শোনার পর উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার। এই প্রথমবার আর বাল্কির সঙ্গে কাজ করবেন অক্ষয়।

২০০৬ সালে শেষবার একছবিতে কাজ করেছিলেন অমিতাভ এবং অক্ষয়। ছবির নাম ছিল 'ফ্যামিলি : টাই'স অফ ব্লাড'।

আপাতত উত্তরপ্রদেশে টয়লেট এক প্রেমকথা ছবিতে অভিনয়ের কাজে ব্যস্ত আকি এবং বিগ বি রামগোপাল বর্মার সরকার ৩ ছবির কাজে ব্যস্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+