অক্ষয় থেকে কঙ্গনা, বলিউডে বিখ্যাত এই তারকাদের হাতের রান্না

মেক-আপ আর সংলাপের আড়ালে বলিউড তারকাদের বিভিন্ন ধরনের গুণাগুণও রয়েছে। বেশ কয়েকজন বলিউড তারকা রয়েছেন যাঁরা অভিনয়ে যতটা পটু, ততটাই ভালো রান্নাবান্নার দিকেও।

মেক-আপ আর সংলাপের আড়ালে বলিউড তারকাদের বিভিন্ন ধরনের গুণাগুণও রয়েছে। বেশ কয়েকজন বলিউড তারকা রয়েছেন যাঁরা অভিনয়ে যতটা পটু, ততটাই ভালো রান্নাবান্নার দিকেও। বলিউডে বেশ খ্যাতি রয়েছে এই সমস্ত তারকাদের হাতের রান্নার । একনজরে দেখে নেওয়া যাক , কোন তারকা কোন রান্নায় পটু।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় অভিনয়ের দিক থেকে যতটা পটু। ততটাই তাঁর হাতের রান্নার খ্যাতি রয়েছে বলিউডের বিভিন্ন মহলে। থাই-রান্নায় তাঁর জবাব নেই!

ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই খুব ভালোবাসেন রান্না করতে। কাজের ব্যস্ততার অবসরে এই সুন্দরী বলিউড নায়িকা রান্নাঘের ঢুকে বিভিন্ন নতুনত্ব রান্না করতে ভালোবাসেন । তবে মিষ্টি জাতীয় রান্নাই তাঁর বেশি পছন্দ।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

ছোট থেকেই রান্নার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল কঙ্গনার। বলিউডে আসার পর ব্যস্ততা বাড়লেও রান্নার শখ ছাড়তে পারেননি বলিউডের 'কুইন'।মাঝে সাঝেই ভালোবেসে রান্না কের ফিল্মের গোটা ইউনিটের জন্য তিনি খাবার নিয়ে যান শ্যুটিং এ বলে শোনা যায়।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

অভিনয় থেকে যোগ অভ্যাস, সমস্ত দিকেই শিল্পার হাতের রান্নার জুড়ি মেলা ভার! শিল্পা পছন্দ করেন রান্না করতে , যেকোনও কাজের অবসরে। বিয়ের আগে স্বামী রাজ কুন্দ্রাকে বাড়িতে নিমন্ত্রণ করে একবার চিকেন রেঁধে খাইয়েছিলেন শিল্পা। শিল্পার হাতের জাদুর প্রেমে পড়ে যান রাজ! আর বাকিটা তো সকলেইরই জানা!

ইমরান খান

ইমরান খান

'জানে তু ইয়া জানে না' ছবি দিয়ে বলিউড পা রেখেছিলেন ইমরান খান। এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি রান্নাবান্নাতেও বেশ পটু! 'ডেলহি বেল্লি' ছবির শ্যুটিং এর সময় তিনি গোটা ইউনিটকে স্প্যাগেটি রান্না করে খাইয়েছিলেন। যার স্বাদে মন্ত্রমুগ্ধ হয়ে যায় গোটা শ্যুটিং ইউনিট।

অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন

শুধু ঘরনী অ্যাশই ভালো রান্না করেন না, জুনিয়ার বি অভিষেকও বেশ ভালো রান্না করতে পারেন। সুস্বাদু চিকেন ডিশ রান্নায় অভিষেক বেশ খ্যাত বলিউডের বিভিন্ন মহলে।

অজয় দেবগণ

অজয় দেবগণ

অজয় দেবগণও বলিউডের অন্যতম নায়ক যিনি রান্নায় বেশ পটু। বাবা বীরু দেবগণের কাছ থেকে রান্নার নানা কৌশল শিখেছেন অজয়। চাইনিজ ডিশ রান্নায় অজয়ের খ্যাতি রয়েছে বলিউড জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+