ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন অক্ষয়, নেটিজেনদের ট্রোলের মুখে প্রমাণ করতে হয়েছে ভারতীয়ত্ব

অক্ষয় কুমার সম্প্রতি তাঁর জীবনের দারুণ এক অভিজ্ঞতা তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি জানিয়েছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কানাডা নাগরিকত্ত্ব ত্যাগ করে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন। '‌গুড নিউজ’‌–এর অভিনেতা জানান যে তাঁকে ক্রমাগত তাঁর দেশের প্রতি আনুগত্য প্রমাণ করে যেতে হয়েছে, যেটি তাঁর কাছে খুব দুঃখজনক।

ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে অক্ষয়কে তাঁর জাতীয়তাবোধ প্রমাণ করতে হয়েছে

একটি অনুষ্ঠানে এসে অক্ষয় কুমার এ প্রসঙ্গে বলেন, '‌আমি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করি। আমি ভারতীয় এবং এটা আমায় খুব দুঃখ দিয়েছে যে আমায় প্রত্যেক সময় সেটার প্রমাণ দিতে হয়েছে। আমার স্ত্রী, সন্তান ভারতীয়। আমি এখানে কর দিই এবং আমার পুরো জীবন এখানে কেটেছে।’‌

এখনকার হিন্দি সিনেমার সর্বাধিক ব্যাঙঞকেবল অভিনেতা অক্ষয় কানাডিয়ান নাগরিকত্ত্বের জন্য আবেদন করেন, যখন তাঁর পরপর ১৪টি ছবি ফ্লপ হয়ে যায়। তিনি বলেন, '‌তখন একটা সময় ছিল যখন আমার ১৪টি সিনেমাই ফ্লপ হয়েছে এবং আমি ভাবছি এবার কি করব। আমার এক ঘনিষ্ঠ বন্ধু যিনি কানাডাতে থাকেন আমায় বলেন এখানে চলে আসতে এবং আমরা একসঙ্গে কাজ করব। আমি তখন মনে করেছিলাম যে আমার সিনেমায় কর্মজীবন শেষ এবং আমি কানাডায় অন্য কোনও কাজ করব, তাই আমি কানাডার পাসপোর্টের জন্য আবেদন করি। কিন্তু আমার ১৫তম ছবি দারুণ হিট হয় এবং আমাকে এরপর আর পেছন ঘুরে তাকাতে হয়নি। আমি কখনই ভাবিনি যে আমায় পাসপোর্ট বদল করতে হবে।’‌

২০১৬ সালের পর থেকে অক্ষয় আর কোনও ফ্লপ ছবি দর্শকদের দেননি। এ বছর তাঁর '‌হাউসফুল ৪’‌ ও '‌মিশন মঙ্গল’‌ ২০০ কোটির ওপর ব্যবসা করেছে। তবে অভিনেতার এই গোপন দিকটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা অনেকে তাঁকে ট্রোলড করেছেন আবার অনেকে তাঁর দেশের প্রতি বারংবার আনুগত্য দেখার বিষয়ে সহমর্মিতা দেখিয়েছেন। বর্তমানে অক্ষয় তাঁর পরবর্তী ছবি '‌গুড নিউজ’‌–এর প্রচার নিয়ে ব্যস্ত। যা ২৭ ডিসেম্বর মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+