২০০ কোটির ক্লাবে পৌঁছল অজয়–সইফের ‘‌তানাজি’‌

২০০ কোটির ক্লাবে যে পৌঁছাবে তার সম্ভাবনা আগেই ছিল। শুক্রবার তা বাস্তবে পরিণত করে দেখালো অজয় দেবগণ অভিনীত '‌তানাজি:‌ দ্য আনসাঙ্গ ওয়ারিয়র’‌। শুক্রবার দু’‌টি ছবি '‌স্ট্রিট ডান্সার থ্রিডি’‌ ও '‌পাঙ্গা’‌ মুক্তি পেয়েছে। কিন্তু তাও তানাজির চাহিদা যেন সবচেয়ে বেশি। শুক্রবারই তানাজি আয় করেছে ৫.‌৩৮ কোটি এবং দ্বিতীয় সপ্তাহ পর এই ছবির মোট আয় ২০২.‌৩৮ কোটি টাকা।

২০০ কোটিতে পৌঁছাল তানাজি


বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ রিপোর্ট করেছেন যে '‌তানাজি’‌র আয় আরও উঠবে এবং শনিবারের শেষেও এটি অজয় দেবগণের সর্বাধিক আয়ের সিনেমা। এই সিনেমাটি প্রত্যেকদিনই বক্স অফিসে তার নতুন নতুন রেকর্ড গড়ছে। উদাহরণস্বরূপ বলা যায়, মুক্তির দশম দিনেই '‌তানাজি’‌ ১৫০ কোটি টাকার আয় করছে এবং ১৫ দিনের মধ্যে ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবিটি।

'‌তানাজি’‌র পাশাপাশি দীপিকা পাড়ুকোনের '‌ছপক’‌ও মুক্তি পেয়েছিল। সমালোকদের কাছে ছবিটি উচ্চ–প্রশংসিত হলেও, বক্স অফিসে সেভাবে জায়গা করে উঠতে পারেনি। পরিচালক ওম রাউতের '‌তানাজি’‌ ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর তৈরি একটি সিনেমা। যা দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+