গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে সিনেমা তৈরি করবেন অজয় দেবগণ, ঘোষণা শীঘ্রই
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত–চিন মুখোমুখি সংঘর্ষের রেশ ভালোভাবে কাটতে না কাটতেই বলিউডে তা নিয়ে ছবি তৈরির চিন্তাভাবনাও হয়ে গেল। অভিনেতা–প্রযোজক অজয় দেবগণ খুব শীঘ্রই গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর চিন বাহিনীর আক্রমণ নিয়ে সিনেমা তৈরির কথা ঘোষণা করতে চলেছেন।

এই সিনেমার বর্ণনা অনুযায়ী, চিনা সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা ২০ জন ভারতীয় সেনার আত্মত্যাগের কাহিনী। তবে এটা স্পষ্ট নয় যে অজয় দেবগণ আদৌও এই সিনেমায় অভিনয় করবেন কিনা। ছবির অন্যান্য কলাকুশলী কারা কারা তা এখনও চূড়ান্ত হয়নি, কথাবার্তা চলছে। এই সিনেমার সহ–প্রযোজক হল অজয় দেবগণ এফফিল্মস ও সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।
গত ১৫ জুন লাদাখের পূর্বদিকে গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর হামলায় শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। পূর্ব–পশ্চিম দিকে প্রবাহিত শায়ক নদীর দক্ষিণ তীরে গালওয়ান সংঘর্ষ হয়। ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে টহলদাররত ভারতীয় সেনার ওপর চিনের হামলার পর এটাই ভারতীয় সেনার ওপর চাইনিজ পিপল’স লিবারেশন আর্মির প্রথম হামলা।
অজয় দেবগণকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি 'ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। এই ছবিতে অজয়ের পাশাপাশি দেখা যাবে সঞ্জয় দত্ত, সোনাক্ষি সিনহা, অ্যামি ভির্ক ও শরদ কেলকারকে। এই ছবিটিও ওটিটিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications