কার উপর রেগে গিয়ে বিস্ফোরক টুইট করলেন অজয়, জেনে নিন
এবছরে দীপাবলীর সময়ে একই দিনে মুক্তি পাবে দুটি বড় বাজেটের সিনেমা। অজয় দেবগণ অভিনীত 'শিবায়' এবং করণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এক সঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু অজয় দেবগন ছবি মুক্তির আগেই করণ জোহরের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন যা শুনলে আপনিও আবাক হয়ে যাবেন। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নিয়ে এই ৯ তথ্য আপনি নিশ্চিত জানেন না!]
অজয় দেবগণের মতে পরিচালক করণ জোহর 'শিবায়' যাতে সাফল্য না পায় তার জন্য চেষ্টা করছেন। এর জন্য করণ এক ব্য়ক্তিকে ২৫ লক্ষ টাকাও দিয়েছেন। যাতে সেই ব্যক্তি বেশি করে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নিয়ে প্রচার করেন। পাশাপাশি 'শিবায়' সম্পর্কে দর্শকদের মধ্যে খারাপ মনোভাব তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। ['অ্যায় দিল হ্যায় মুশকিল' এর ট্রেলার মুক্তিতেই দর্শকদের মন জিতলেন রণবীর-ঐশ্বর্য]

অভিনেতা অজয়ের মতে এই ব্যক্তির নাম হল কামাল আর খান। প্রমাণ হিসাবে অজয় তার সিনেমার প্রযোজক কুমার মঙ্গত এবং কামাল আর খানের কথপোকথনের রেকডিং তাঁর টুইট অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
এই রেকডিংটিতে কুমার মঙ্গত, কামাল আর খানের কাছে জানতে চান, শিবায় সম্পর্কে এত নেতিবাচক কথাবার্তা কেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই প্রশ্নের উত্তরে কেআরকে যা বলেছেন তা শুনে আপনি চমকে যাবেন । কামাল আর খান বলেন এই কাজ করার জন্য করণ জোহর তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন। [চটেছেন অজয় দেবগণ! তনিশাকে 'ঘরছাড়া' করতে কেন ভায়াকম১৮ কে দিলেন হুমকি?]
অভিনেতা অজয় এই ঘটনা নিয়ে এতটাই ক্ষুব্ধ যে তিনি গোটা ঘটনা নিয়ে তদন্তেরও দাবি করেছেন। অজয় আরও বলেন, "দীর্ঘ ২৫ বছর ধরে আমি বলিউডে কাজ করছি। আমার বাবাও বলিউডের একজন নামকরা ব্যক্তিত্ব। বলিউডের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই ঘটনায় আমি দুঃখ পেয়েছি।" যদিও কামাল আর খান গোটা ঘটনার দায় অস্বীকার করেছেন। [(ছবি) করণ জোহরের সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর!]
Hear what self proclaimed no. 1 critic and trade analyst Kamaal R Khan has to say. https://t.co/wRc7moSlsZ
— Ajay Devgn (@ajaydevgn) September 1, 2016
Shocked https://t.co/0hDvRqUzMc
— Kajol (@KajolAtUN) September 1, 2016
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications