আশির দশকের বিখ্যাত গানের রিমেক-এ মাধুরীর নাচ! সঙ্গে রয়েছেন অজয়-অনিলরা, দেখুন ছবি
বলিউডে এই মুহুর্ত 'টক অফ দ্য টাউন' মাধুরী দীক্ষিত। তাঁর হাত ধরে আবারও স্ক্রিন হিটকরতে চলেছে নব্বইয়ের দশকের দুটি হিট জুটি 'অনিল -মাধুরী' ও 'মাধুরী-সঞ্জয়'।
বলিউডে এই মুহুর্ত 'টক অফ দ্য টাউন' মাধুরী দীক্ষিত। তাঁর হাত ধরে আবারও স্ক্রিন হিটকরতে চলেছে নব্বইয়ের দশকের দুটি হিট জুটি 'অনিল -মাধুরী' ও 'মাধুরী-সঞ্জয়'। করণ জোহরের 'কলঙ্ক' ও ইন্দ্র কুমারের 'টোটাল ধামাল'-এর হাত ধরে এবার সেই বিখ্যাত জুটিকে পেতে চলেছে বলিউড।

A glimpse of Paisa Yeh Paisa song from #TotalDhamaal. 🎼 pic.twitter.com/60Onw2FA1I
— Ajay Devgn Mania (@AjayDevgnMania) April 24, 2018
ইতিমধ্যেই অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত 'টোটাল ধমাল' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া সেই নিয়ে বেশ উচ্ছসিত ছিল। 'তেজাব', 'বেটা'-র পর আবার অনিল- মাধুরী একসঙ্গে স্ক্রিনে আসছেন। আর সেই খবর ছড়াতেই উচ্ছসিত হয়ে পড়েনমাধুরী ভক্তরা। এবার 'টোটাল ধামাল' ছবিতে পরবর্তী গানের শ্যুটিং -এ মাধুরী -অনিলের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে অজয় দেবগণ, অরশদ ওয়ার্সিদের। সেই নাচের শ্যুটিং এর ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
This song create
— Rudra Pratap Singh® (@Rudrapr49452306) April 24, 2018
#Karz - #PaisaYehPaisa for #TotalDhamaal Staring::- #JaavedJaaferi, #ArshadWarsi, Riteish Deshmukh, #AjayDevgn, Indra Kumar, #MadhuriDixit, #AnilKapoor, @imsanjaimishra & Pitobash. pic.twitter.com/Xov4ytijmU
'ধমাল' সিরিজের এই ছবিটি পরবর্তী ছবি। এই নিয়ে এই সিরিজের মধ্যে টোটাল ধামাল ৩ নম্বর ছবি।ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিও তৈরি হয়েছে পুরনো ধামালের তারকাদের নিয়ে। যেখআনে রীতেশ দেশমুখ , আরশদ ওয়ার্সি, জাভেদ জাফরি সমেত রয়েছেন বহু অভিনেতা। রয়েছেন অজয় দেবগণও। আর মাধুরী-অনিল জুটি তো রয়েছেনই। ফলে সব মিলিয়ে এখন জমজমাট 'টোটাল ধামাল'-এর সেট।












Click it and Unblock the Notifications