শাহরুখ-কাজলের এই হিট ছবি আজও দেখেননি অজয় ! মুখ খুললেন 'মিসেস দেবগন'

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ছবি ' দিওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে '। ছবি শুধু বক্স অফিসের ব্লকবাস্টার হিটই হয়নি, সেই সঙ্গে জনপ্রিয়তার নিরিখে অর্জন করে নিয়েছে বিশ্ব রেকর্ড।

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত ছবি ' দিওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে '। ছবি শুধু বক্স অফিসের ব্লকবাস্টার হিটই হয়নি, সেই সঙ্গে জনপ্রিয়তার নিরিখে অর্জন করে নিয়েছে বিশ্ব রেকর্ড। ছবিকে কেন্দ্র করে বলিউডের অন্যতম সেরা জুটি হিসাবে উঠে আসে শাহরুখ-কাজল। আর সেই ছবি নাকি আজও দেখেননি কাজলের স্বামী অজয় দেবগন।

শাহরুখ-কাজলের এই হিট ছবি আজও দেখেননি অজয় ! মুখ খুললেন মিসেস দেবগন

আদিত্য চোপড়া পরিচালিত ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখ-কাজলের রসায়ন নিয়ে বহুবার বহু আলোচনা হয়েছে। আর এমন এক হিট ছবি দেখেননি অজয় দেবগন। এমনই স্বীকারোক্তি অজয় ঘরনী কাজলের। তবে, কেন অজয় এমন করেছেন ? এ নিয়ে প্রশ্ন করায়, কাজল এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, এবিষয়ে অজয়কেই প্রশ্ন করা উচিত।

কাজল জানিয়েছেন , বিষয়টি নিয়ে বহুবার অজয়কে প্রশ্ন করেছেন তিনি। তবে কোনও বারই সঠিক উত্তর পাননি বলিউড অভিনেত্রী। আপাতত আজয়ের কোর্টে বল ঠেলে দিয়েছেন কাজল। এর প্রত্যুত্তরে বলিউডের 'সিংহম' কী করেন, সেদিকে তাকিয়ে অজয়-ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+