পিতৃহারা অজয়! ইন্ডাস্ট্রি হারালো অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনকে

বলিউডে আরও এক শোকবার্তা। আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন অজয় দেবগনের বাবা প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন।

বলিউডে আরও এক শোকবার্তা। আরও এক নক্ষত্রপতন। চলে গেলেন অজয় দেবগনের বাবা প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এদিন সন্ধ্যে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে পরিবার সূত্রে।

পিতৃহারা অজয়! ইন্ডাস্ট্রি হারালো অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনকে

শেষ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বীরু দেবগন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে বীরু দেবগনের মৃত্যুর খবর আসতেই বলিউডের একাধিক সেলেব তাঁদের শোকবার্তা জানান দেবগন পরিবারকে। অমিতাভ বচ্চন থেকে সুস্মিতা সেন, সকলেই নিজেদের শেষ শ্রদ্ধা জানান এই প্রখ্যাত অ্য়াকশন ডিরেক্টরকে। ইন্ডাস্ট্রির আরও এক অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (ভিকি কৌশলের বাবা) শ্রদ্ধার্ঘ জানান বীরুর প্রয়াণে।

১৫০-এর বেশি বলিউড ছবিতে বীরু দেহগন অ্যাকশন পরিচালনা করেছেন। এরমধ্যে রয়েছে, 'মিস্টার নটওয়ারলাল', 'ক্রান্তি','ত্রিদেব','ফুল অউর কাঁটে' ছবিগুলি। 'হিন্দুস্তান কি কসম' ছবিতে তিন ছেলে অজয় , বলিউড স্টার অমিতাভ সব একাধিক তারকাকে অ্যাকশন ডিরেক্ট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+