বড় পর্দায় ফিরছে ৯০-এর ফ্লেভার, ভোলা ছবিতে দেখা যাবে অজয়-তব্বু জুটিকে
নিজের ছবি নিয়ে বরাবরই নতুন নতুন চমক দিয়ে থাকেন বলিউডের 'সিংহম' অজয় দেবগন। সেরকমই চমক তিনি দিতে চলেছেন তাঁর আগামী ছবিতে। ছবির ঘোষণা করে কিছুটা এমনই আভাস দিলেন অজয়। আর সেক্ষেত্রে তাঁর এই আগামী ছবিও যে বেশ অ্যাকশন ধর্মী হতে চলেছে, তা কিছুটা হলেও আঁচ করতে পারছেন ফ্যান থেকে দর্শক সকলেই। এওই মুহূর্তে যে পরিমাণ দক্ষিণ ভারতীয় সিনেমার রমরমা চলছে, তাতে যশ, আল্লু অর্জুন বা রামচরণকে টক্কর দিয়ে কিছু একটা ধামাকা করার উদ্দেশ্যেই অজয় যে এবার ময়দানে নেমেছেন তা বলা বাহুল্য।

ফিরছে 'দৃশ্যম' জুটি
সেই ৯০-এর দশক থেকেই হিট জুটি অজয় দেবগন ও তব্বু। 'বিজয়পথ', 'হকিকত' বা 'তক্ষক' থেকে শুরু করে সম্প্রতি দৃশ্যম, সবকটি ছবিই অত্যন্ত সফল। আর সেক্ষেত্রে এই সব ছবিতে জুটি বেঁধেছেন অজয় দেবগন ও তব্বু। আর এবার ফের বড় পর্দায় দেখা যেতে চলেছে এই জুটির 'জলওয়া'। অজয় দেবগনের আগামী ছবি 'ভোলা'তে ফের তাঁকে দেখা যেতেচলেছে তব্বুর সঙ্গে সেক্ষেত্রে কী নতুন চমক থাকছে তা নিয়ে এখন থেকেই রীতিমত উচ্ছ্বসিত দর্শকরা।

'কাইথি'-এর রিমেক
জানা গিয়েছে খুব শীঘ্রই তাঁর আগামী ছবি 'ভোলা'র ছবির শুটিং শুরু করবেন অজয় দেবগন। এই অ্যাকশন থ্রিলার ছবিটি দক্ষিণ ভারতীয় ছবি ''কাইথি''-এর হিন্দি রিমেক। এই ছবিতে অজয় দেবগনকে আবারও একজন প্রতাপশালী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। অজয় দেবগন, টি-সিরিজ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ড্রিম ওয়ারিয়র পিকচার্সের সঙ্গে যৌথভাবে এই ছবিটি প্রযোজনা করছেন।
'ভোলা'র গল্প
অজয় দেবগনের আগামী ছবি 'ভোলা' ছবিটি তামিল সুপারহিট ছবি 'কাইথি'-এর রিমেক। ২০১৯ সালে মুক্তি পায় 'কাইথি' ছবিটি। এই ছবিতে দক্ষিণের তারকা কার্তি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। কার্তি 'দিলি'র চরিত্রে অভিনয় করেছিলেন, যে জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবার তার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করে। এবার এই ছবির সঙ্গে কতটা মিল থাকছে 'ভোলা'র সেটাই এখন দেখার।

কবে আসছে ভোলা?
বিশেষ বিষয় হল অজয় দেবগনের এই ছবিটি তাঁরই খুড়তুতো ভাই ধর্মেন্দ্র শর্মা পরিচালনা করছেন। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে 'ভোলা' ছবির শুটিং হয়েছে। তবে ইতিমধ্যেই অজয় দেবগন তাঁর এই নতুন ছবির ঘোষণা করে দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের ৩০ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অজয় ও তব্বু অভিনীত সিনেমা 'ভোলা'।












Click it and Unblock the Notifications