Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের পর্দা কাঁপাতে সিংহম হয়ে আসছেন অজয় দেবগণ, কে বসছেন পরিচালকের আসনে

ফের পর্দা কাঁপাতে সিংহম হয়ে আসছেন অজয় দেবগণ, কে বসছেন পরিচালকের আসনে

বলিউড অভিনেতা অজয় দেবগন বর্তমানে 'দৃশ্যম ২’ সিনেমার জন্য লাইমলাইটে ছিলেন। ২০১৫ সালের ছবি 'দৃশ্যম'-এর এই সিক্যুয়েলটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে। ছবিটি সকলের মন জয় করেছে। আর এরই মাঝে অভিনেতা অজয় দেবগনের আরেকটি ছবি প্রকাশ্যে এসেছে। সেটি হল রোহিত শেঠি পরিচালিত 'সিংহম এগেইন’। 'সিংহম ৩' নিয়ে বলিউডের মহল থেকে একটি বড় খবর শোনা যাচ্ছে।

ফের পর্দা কাঁপাতে সিংহম হয়ে আসছেন অজয় দেবগণ, কে বসছেন পরিচালকের আসনে


আজ নয় গতবছর থেকেই শোনা যাচ্ছিল সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে চলছে। অবশেষে সেই জল্পনা সত্যি হল। অক্ষয় কুমারের ছবি সূর্যবংশী-তে সেই আভাসও দিয়েছিলেন পরিচালক রোহিত। তবে এতদিন ধরে সিংহম ৩ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন নির্মাতারা। জানা গিয়েছে , অভিনেতা অজয় দেবগণ তাঁর আসন্ন ছবি ভোলাতে কাজ শেষ করে এই সিনেমার শুটিং শুরু করবেন।

রোহিত শেঠি এবং অজয় দেবগন ইতিমধ্যেই এই ফ্র্যাঞ্চাইজি থেকে দুবার সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়েছেন। দর্শকরা রোহিত শেঠির 'সিংহম' এবং 'সিংহাম রিটার্নস' খুব পছন্দ করেছিলেন। যেখানে অভিনেতা অজয় দেবগন পুলিশ ইন্সপেক্টর 'বাজিরাও সিংহম'-এর ভূমিকায় অভিনয় করেছিলেন। সিংহম, হরি গোপালকৃষ্ণান পরিচালিত একই নামের ২০১০ সালের তামিল ছবির হিন্দি রিমেক, ছবিটি মুক্তির পর ১১ বছর পূর্ণ করেছে।

'সিংহম এগেইন' সিনেমা আসবে শুনে ভক্তরা খুব খুশি হয়ে হয়েছেন। অজয় ও রোহিত শেঠির জুটিকে ফিল্মের পর্দায় দেখতে মানুষের মনে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। যদিও, অজয় দেবগন এবং রোহিত শেঠি এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে ভক্তরা এটি নিয়ে খুব উত্তেজিত। এক ভক্ত লিখেছেন, 'আমি এটা নিয়ে খুবই উত্তেজিত।' আরেকজন লিখেছেন, 'আমি অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছিলাম।' অপর একজন লিখেছেন, 'ব্লকবাস্টার আসছে।'

বলা বাহুল্য, অভিষেক পাঠক পরিচালিত ছবিটি চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ট্রেলার মুক্তি পেতেই দেখা গেল, সাত বছর পর আবারও গ্রামে ফিরে এসেছেন অজয় দেবগণ ও তার পরিবার। সেখানে এসে অভিনেতা বলতে শোনা যাচ্ছে 'সত্য একটি গাছের মতো। যত খুশি পুঁতে দাও, একদিন না একদিন বেরিয়ে আসবে।' তবে পর মুহূর্তেই দেখা যায় সাত বছরের বিজয়কে। সে পুলিশকে জানায়, সাত বছর হয়ে গেলেও আজও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তবে এই সব কিছুর পাশাপাশি অভিনেতা কিন্তু প্রতিনিয়ত তার পরিবারকে শক্তিশালী করছেন। প্রতিটি দৃশ্যই বিজয়ের পক্ষে দেখা যাচ্ছে। এই সিনেমায় বিজয়ের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+