(ছবি) জয়া-ঐশ্বর্য একই ছবিতে, কতটা জমবে শাশুড়ি-বৌমার রসায়ন?

এমনিতে দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দুটি আলাদা যুগে আলাদা ভাবে দর্শকদের মন জয় করেছেন বচ্চন পরিবারের দুই ঘরনী।

এমনিতে দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। দুটি আলাদা যুগে আলাদা ভাবে দর্শকদের মন জয় করেছেন বচ্চন পরিবারের দুই ঘরনী। সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ, ঐশ্বর্য ও জয়া বচ্চন 'গুলাব জামুন' ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন।

অনুরাগ কশ্যপের প্রযোজনায় নতুন এক পরিচালকের ছবি 'গুলাব জামুন'। যেখানে দুই প্রজন্মের এই দুই অভিনেত্রীকে প্রথমবারের জন্য দেখা যাবে একসঙ্গে। ছবিতে রয়েছে আরও চমক। একনজরে দেখে নেওয়া যাক ছবি ঘিরে বেশ কয়েকটি টুকরো খবর।

গোটা বচ্চন পরিবার একই ছবিতে

গোটা বচ্চন পরিবার একই ছবিতে

এতদিন পর্যন্ত জয়া-অমিতাভ কিম্বা ঐশ্বর্য -অভিষেককে জুটি বেঁধে হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিষেক- অমিতাভকেও দেখা গিয়েছে একসঙ্গে এক ছবিতে, তবে গোটা পরিবার এই প্রথমবার 'গুলাব জামুন' ছবির হাত ধরে রুপোলি পর্দায় আসতে চলেছে।

শাশুড়ি বৌমার একসঙ্গে প্রথম ছবি

শাশুড়ি বৌমার একসঙ্গে প্রথম ছবি

ব্যক্তিগত সম্পর্কে তাঁরা দুজনে শাশুড়ি -বৌমা। কিন্তু বলিউডের সিনেমার ইতিহাস তাঁদের দুজনকে দুই কালের অন্যতম সেরা অভিনেত্রী হিসাবে চেনে। তাই একই ছবিতে ঐশ্বর্য -জয়া বচ্চনের অভিনয় ঘিরে কৌতূহলের পাশাপাশি উত্তেজনা রয়েছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে।

জয়া-ঐশ্বর্য সম্পর্ক কেমন ?

জয়া-ঐশ্বর্য সম্পর্ক কেমন ?

জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় বহু আলোচনা হয়েছে এ পর্যন্ত। মাঝে শোনা গিয়েছিল ' অ্যায় দিল হ্যায় মুশকিল ' ছবিতে ঐশ্বর্যর সঙ্গে রনবীরের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ঘিরে জয়া বচ্চনের সঙ্গে দূরত্ব তৈরি বয় অ্যাশের। তারপর অবশ্য সেভাবে দুজনের মধ্যে নতুন করে কোনও সমস্যার খবর সামনে আসেনি।

বৌমা ঐশ্বর্যর প্রশংসায় জয়া

বৌমা ঐশ্বর্যর প্রশংসায় জয়া

সংসার সামলানোতে ঐশ্বর্য যথেষ্ট দক্ষ। এমনই মত ঐশ্বর্যর শাশুড়ি জয়া বচ্চনের। মিডিয়ার সামনে সংসারি অ্যাশকে নিয়ে বহুবারই প্রশংসা করেছেন জয়া। সন্তান পালনের ক্ষেত্রেও যে মা ঐশ্বর্য খুবই যত্নশীলা , তাও বলেছেন জয়া।

শ্বশুর বাড়ির সঙ্গে কেমন সম্পর্ক অ্যাশের ?

শ্বশুর বাড়ির সঙ্গে কেমন সম্পর্ক অ্যাশের ?

শ্বশুরমাশাই অমিতাভ বচ্চনের সঙ্গে যে ঐশ্বর্যর সম্পর্ক দারুন ভালো তা কারোর অজানা নয়। অন্যদিকে শাশুড়ি জয়া বচ্চনও ঐশ্বর্যর প্রশংসা করে একবার বলেছেন, " আরাধ্যা সত্যিই ভাগ্যবতী যে সে মিস ওয়ার্ল্ডকে তারা দেখাশোনার জন্য মা হিসাবে পেয়েছে।" ফলত বচ্চনরা যে বলিউডের অন্যতম সুখী পরিবার তা বলাই যায়। আর ছবিতে তাঁদের সম্পর্কের এই উষ্ণতা ধরা পড়ে কী না এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+