অস্কারের দৌড়ে 'সরবজিৎ' এবং 'এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'
অস্কার ২০১৭-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেরা ছায়াছবি বিভাগের প্রতিযোগীদের নাম ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। ঘোষিত মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি এবং সরবজিৎ
অস্কার ২০১৭-র কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেরা ছায়াছবি বিভাগের প্রতিযোগীদের নাম ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স-এর ঘোষিত মনোনয়নের তালিকায় লং লিস্টে ২ ভারতীয় ছবি জায়গা করে নিয়েছে।
একদিকে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, অন্যদিকে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন এবং রণদীপ হু়ডা অভিনীত সরবজিৎ।

উল্লেখ্য, ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যায় সরবজিৎ সিং। চরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান। ১৩ বছর পাকিস্তানের জেলে বন্দি থাকার পর সহ বন্দিদের হাতে আক্রান্ত হন সরবজিৎ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই পুরনো ঘটনাটাই তুলে ধরা হয়েছে সরবজিৎ ছবিতে।
অন্যদিকে সুশান্ত সিং রাজপুরত অভিনীত একদিকে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোটবেলা থেকে তাঁর প্রেম, ক্রিকেট সব কিছু তুলে ধরা হয়েছে এই ছবিতে।
এছাড়াও ইন্দো-আমেরিকান পরিচালক মীরা নায়ারের কুইন অফ কাটওয়ে ছবিও এই তালিকায় রয়েছে।












Click it and Unblock the Notifications